নষ্ট ছেলের কষ্ট কাব্য
১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন বলো বারে বারে সাধতে যাবো
অবহেলায় উপেক্ষাতে কষ্ট পাবো
কষ্ট পেয়ে নষ্ট হবো
অপমানে দগ্ধ হবো ,
কে বলেছে আবার তোমায় সাধতে যাবো
ভগ্ন হৃদয় নগ্ন প্রণয় মগ্ন হবো
কষ্ট সয়ে অষ্ট প্রহর নষ্ট হবো
নীল বেদনায় পাথর হবো
কষ্ট নীলে নীলা হবো ,
তোমার চোখের অতল জলে হারিয়ে যাবো
তবু তুমি সুখে থেকো
অনেক অনেক ভালো থেকো;
তোমার চোখে - চোখের বালি কেন হবো
স্বস্থি দিতে আড়াল হবো - চলে যাবো
দূর দিগন্তে পাখা মেলে দূরের দেশে - হারিয়ে যাবো;
কেন বলো তোমার পথের কাঁটা হবো
কাঁটা দিয়ে তোলতে কাঁটা
বলির পাঁঠা কেন হবো,
তার চাইতে অনেক ভালো হারিয়ে যাবো
তোমার চোখের আড়াল হবো;
ঈশাণ কোণে কাল বোশেখীর
ব্যাথার কালো মেঘ হবো
চপল হাওয়ার গজল গেয়ে
শাড়ীর আঁচল উড়িয়ে নেবো
চোখের কোণে বিরহ বাণে
ব্যাথার জলে বৃষ্টি হবো
কপোল দু'টো ভিজিয়ে দেবো;
নষ্ট ছেলের কষ্ট আদর
বুঝলে না তো তাহার কদর
হৃদয় তোমার এমন পাথর ,
ব্যাথার দানে কাঁপবে অধর
হারিয়ে তখন গুণবে প্রহর
তখন আমার দূরের সফর;
নষ্ট ছেলের কষ্ট গুলো
হোক না তোমার পথের ধূলো
ধূলো জমে পাথর হলে
পাথর নিয়ে ভাসবো জলে;
ভাসবো জলে, ডুববো জলে
ডুবতে ডুবতে মরন হলে
এসো একবার সাগর কূলে
মনের ব্যাথায় চোখের জলে
ভালবাসার একটি ফুলে
ভাসিয়ে দিও সাগর জলে ।
---------------------------------------------------
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৫ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন