পথ ও পথিক
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথ তো পথিকের
পথের জন্যে কিন্তু পথিক নয়
পথ পড়ে থাকে পথের মত
পথিক চলে যায় আপন গন্তব্যে;
পথের বুক জুড়ে পড়ে থাকে শুধু
পথিকের পায়ের পদ ছাপটুকু
স্মৃতির ধুলিবালি কাদামাটি
আর ঘাসের ডগায় বেদনার স্মৃতি;
তবুতো পথ পথের মত থাকে
প্রতিদিন পথিককে পৌঁছে দেয়
পথিকের সঠিক গন্তব্যে,
পথিক পথ ভুলে যেতে পারে
পথ ভুলে না কখনো পথিককে
পথিকের পদভারে মুখরিত হয়ে
পথ হতে পথে
এঁকে বেঁকে ঘুরে
পথ চলে যায় দুয়ারে দুয়ারে
মিশে যায় রাজ পথে;
পথ মালিকের না - পথিকের
জল ও বায়ুর মত
সকল মানুষের;
পথ মরে না
পথিক মরে
যে পথ পথিককে পৌঁছে দেয় ঘরে
সেই পথই পথিককে পৌঁছে দেয়
মাটির গহীন অন্ধকারে ;
পথ বেঁচে থাক তাই পথের মত
সহস্র নতুন পথিকের পদভারে
মুখরিত হোক হাজার বছর ধরে
পথিককে পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে;
পথিক চলে যায় যাক
পথ পড়ে থাক আপন মহিমায়
পথ চাওয়া পল্লী বধুর
মনের কোণায়।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন