আমাকে কেউ দেশপ্রেমিক বলবেন না,
আমি দেশপ্রেমিক না।
আমি আবার বলছি- আমি দেশপ্রেমিক না।
দেশতো সামান্য একটি ভূখণ্ড মাত্র,
আমি একটি ভূখণ্ড কে ভালবাসতে চাইনা।
আমি ভালবাসতে চাই মানুষকে,
সে কোন্ দেশের মানুষ আমি তা জানতেও যাইনা।
সত্যি বলতে কি-
সেটা আমার জানারও দরকার নেই,
যারা দেশপ্রেম নামক আবেগটিকে ব্যাবহার করে,
যারা যুদ্ধ ব্যবসা করে, সেটার দরকার কেবল তাদের।
আমি তাদের দ্বারা ব্যবহৄত হতে চাইনা।
আমি জানি
পৄথিবীতে যুদ্ধ ব্যবসার চেয়ে বড় ব্যবসা আর নেই,
আমি জানি
যুদ্ধ করলে জনগনের অগনিত সম্পদ চুরি করা যায় সহজেই,
আমি জানি
সে সম্পদ চুরিকে বৈধতা দেওয়া হয় জনগনের পক্ষ থেকেই,
আমি জানি
সেটাও সম্ভব হয় কেবল জনতার দেশ বোধের আবেগ দিয়েই
আমি জানি
এক দেশের মানুষের টাকা দিয়ে মারা হয় আরেক দেশের মানুষকেই,
আমি জানি
পৃথিবীতে সবচে বেশি মানুষ খুন হয়েছে
দেশপ্রেম ব্যবহার করেই,
আমি জানি
শাসক কর্পোরেটরা ছাড়া দেশপ্রেমে আর কারও লাভ নেই,
আমি জানি
মানুষের মুক্তি কেবল মানুষকে ভালবাসাতেই।
আমি আবারও দৃঢ়তার সাথে বলতে চাই,
আমি দেশপ্রেমিক নই,
আমি ধর্ম, বর্ণ, দেশ নির্বিশেষে মানুষ প্রেমিক।
http://www.facebook.com/mohiuddin.kawsar.1

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



