১
ক্ষমা চাই শুধু ক্ষমা চাই
.............
কেউ একজন আমাকে পানিতে ডুবাচ্ছে আর উঠাচ্ছে
গরম পানি
আমি বললাম ক্ষমা কর
সে আমাকে তপ্ত রৌদ্রের নীচে বেঁধে রাখলো
আমি বললাম ক্ষমা কর
তখন সে আমাকে তীব্র অন্ধকারে নিয়ে গেল
সুতরাং আমার কবিতাতে কষ্টের কথা
এলে আমি করতে পারি?
শুধু বলব প্রিয় পাঠক আপনারা হতাশ হবেন না
আমি অন্ধকারে বসে থেকেও আলোর
আশা ছাড়িনি
ক্ষমা চাই শুধু ক্ষমা চাই।
২
নিজেকে খুব উপভোগ করি
.............
পুকুরে ডিল ছুড়বো পুকুরের এক পাশে বসে
যতদূর আমার ঢিলটি যাবে
আকাশের দিকে দেখব
যতদূর চোখ যাবে
বৃষ্টি নামবে
বাড়ীতে যাওয়া হবে না
প্রতিদিন পথে পথে হেটে বেড়াবো
ভাবতে ভাবতে মাথা শূণ্য হয়ে যাবে
কেউ যদি বলে আমাকে সঙ্গে নিবেন
কোন এক অজুহাত দেখিয়ে এড়িয়ে যাবো
আমার ময়লা জামা ও ময়লা চুল
আমার কাছে খুব ভালোলাগে
ভাবনার চাপে ছাপ করা হয়নি
সবাই বলে আমি নাকি উদাসীন
আসেলেই আমি আমাকে খুব ভালোবাসি
একা একা থেকে আমি নিজেকে
খুব উপভোগ করি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


