আবর্জনার স্তুপে ছোট ভাঙ্গা চায়ের কাপ
গলির ভেতর ফেনসিডিলের বোতল
ছোট শিশুর কাঁধে বস্তা
লাশের পাশে মানুষ কাঁদে
আবর্জনার পাশ দিয়ে দুটি যুবতি
হাটে নাক ধরে
আমাকে সবাই ঘৃণা করে
আজ শিশুর বাইনা সে যাবেনা স্কুলে
আজ মায়ের সাথে আড়ি
আমি কাউকে ঘৃণা করিনি
বড় ভাইটি ছোট ভাইকে মেরেছে
বৃদ্ধ বাবার জুতো ছিড়ে গেছে
যে লাশটি এখনো পঁচেনি লাশটি আমারি
আমার আর ভালোলাগেনা
আমার সাথে আমি
লাশের পাশে কাদি আমি
ও লাশটা আমারি
রিপুর তাড়না বলে কথা
তরুনরা গেছে সিনমা দেখতে
কোন বৃদ্ধ সেখানে যায়নি
একটি মাত্র বৃদ্ধ গেছে
সে বৃদ্ধটা আমি
আমার আর ভালোলাগেনা
আমি যেন খুব বেদামি ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


