প্রিয় আরণ্যক ঘুমিয়ো না রাত জেগে বসে থাকো
প্রতিদিন জেল মাখা চুল দিয়ে
টি শার্ট পরে হেটে যেও
লম্বা হয়ে
দেখবে তাও তোমার হাত কেউ ধরবে না।
প্রিয় আরণ্যক প্রতিদিন কবিতা লিখো
প্রতিদিন সুন্দর গানটি গেয়ো
মেয়ে দেখলে দাড়িয়ে যেয়ো
সুন্দর করে কথা বলো কেমন আছেন?
তাও তোমার হাত কেউ ধরবে না।
প্রিয় আরণ্যক মানুষের সাথে বেশী মিশো
বেশী করে কথা বলো
ভালো প্রেমের বইটি পড়ো
ভালো প্রেমের সিনেমা দেখো
তবু তোমার হাতটি কেউ ধরবে না।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


