জীবনটা আমার থার্ড ক্লাস কম্পার্টমেন্টের মত
বাসে ও ট্রেনে সিট পাব না জানি।
গাছ থেকে আমার জন্যে ভালো কোন
পাকা ফল পড়ে না
একটা ফল পেয়েছিলাম একটি পাখিতে খাওয়া
তাও আবার খুব টক বরুই।
চায়ের দোকানে সবার আগে চায়ের অর্ডার
দিয়ে সবার শেষে চায়ের কাপটায় চুমুক দিব।
তরুনীকে সিট ছেড়ে দেব
তরুনী আমাকে একটি ধন্যবাদ দিয়েই
ক্ষান্ত হবে
আমি নিরব চেয়ে রইব
এটাই আমার বড় পাওয়া ভেবে।
একটি দুঃখের কবিতা লিখব
আমার চেয়েও অনেক দুঃখি মানুষ আছে
তারা আমার কবিতা কেড়ে নিবে।
অনেক ভালো করে পড়েও আমার রেজাল্ট
সবার শেষের দিকে
যাইহক পাশতো করেছি ।
আমার কোন ফেলও নেই
আমার যাত্রাও থামেনি।
থার্ড ক্লাস কম্পার্টমেন্টে চলছি
ছেড়া জামা গায়ে দেওয়া এক তরুনের মত
বুকে আমার প্রত্যাশা
আমার বুক অনেক ঘামে
কপাল ঘামে
বাসের লম্বা শিকটি ধরে
আমার যাত্রাতো চলছে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



