আমার গাছ উপড়ে গেছে
ছাদ ভেঙে গেছে
পোশাকে আমার ময়লা !
আমার ঘামের সাথে বুকের গন্ধ মিশে গেছে
ফুলের টবের ছোট চারাটি খেয়েছে পাখিতে
মানুষ পড়ে গেলে কেমন লাগে ছাদ থেকে
ট্রাকের নীচে মানুষ পড়ে
আমার সাথে পৃথিবীর আড়ি!
বৃত্ত আঁকতে গিয়ে শিশু মার খেল !
খেলতে গিয়ে শিশু আর ঘরে ফেরেনি!
আমার কেউ নেই এটা প্রমানিত।
খাতা ফুরালে যেমন পেজ থাকে না
আমার আর তোমার সাথে বেড়ানো হল না
কলম ফুরালে আর কালি থাকে না
আমার বাহু ভারি হয়ে গেছে
নিঃশ্বব্দ আমার প্রমানিত বিষয় ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



