ক্লাসে কেউ পড়া পারল না
শুধু আমি সুন্দর করে পড়া বললাম
সবাই হেসে ফেলল
স্যারও হেসে ফেলল
আত্মবিশ্বাসের সাথে চুপ মেরে গেলাম
খেলার সময় ক্রিকেট ফিল্ডে প্রথম বলটিতে
ছয় মারলাম
সবাই হেসে ফেলল
আম্পায়ারও হেসে ফেলল
আত্মবিশ্বাসের সাথে চুপ মেরে গেলাম
পরের বলে আবার ছয় মারলাম
বলার হেসে ফেলল
আম্পায়ারও হেসে ফেলল
সবাই হেসে ফেলল
আত্মবিশ্বাসের সাথে চুপ মেরে গেলাম
আমার হয়েছে কি ? স্বাভাবিক আছিতো
পেটে ডায়রিয়া হল
ঔষুধ নিতে গেলাম
ডাক্তার হেসে ফেললেন
আত্মবিশ্বাসের সাথে
চুপ মেরে গেলাম
আমি কাউকে হাসাতে চায়নি
কেউ আমাকে দেখে হাসলে বিব্রত বোধ করি
তারপরেও মোটামোটি ভালোইলাগে
এই সব বিষয়গুলো নিয়ে কবিতা লিখে
তা স্ত্রীকে আবৃতি করে শোনাতে চেষ্টা করলাম
স্ত্রী হেসে কুটি কুটি
বুঝলাম এটা কোন কবিতা নয়
আমার মত লোকের দ্বারা কৌতুক লেখাও সম্ভব নয়
সুতরাং আমি সবার হাসির পাত্র হয়েই রইলাম
তবে হে আমি আত্মবিশ্বাসী হয়েই বেঁচে আছি।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



