ইশ্বর এত কষ্ট করে বেঁচে থেকেও
আমি মরিনি
এজন্যে আমাকে কি দেবেন? ভেবেছি
ইশ্বর আপনি আমাকে যা দিয়েছেন
তা আমার জন্যে পর্যাপ্ত -এ ভেবে আমি কষ্ট ভুলে থেকেছি
ইশ্বর আমাকে কি দেবেন? ভেবেছি
ইশ্বর আমার এমন কোন ভালো পূণ্য নেই
ছোট শিশুর হাতে থেকে পড়ে যাওয়া পুতুল
তার হাতে তুলে দিয়েছি
সারা দুপুর গৃহের কাজ করা গৃহিণী আমার মা
তাকে ভালোবেসেছি
একটু বিশ্রাম নিত না আমার মা
আমি তাকে মন ভরে মা বলে ডেকেছি
ইশ্বর নিজেকে আমি খুব ছোট ভেবেছে
গাড়ির নীচে অর্ধ দেহ চাপা পড়া কুকুরের মাঝে
নিজের মূর্তিকে আমি পেয়েছি
তাড়াতাড়ি ঐ চাপাপড়া কুকুরটির মুখে
পানি তুলে দিয়েছি
ইশ্বর আমাকে কিছু দেবেন এই আমার আশা
এই আশায় এ সব করেছি।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



