ছোট বেলায় যে পিঁপড়েগুলো কামড়াতো না
সেগুলোকে গায়ের উপর ছেড়ে দিতাম
বিলবিলি খেতাম আর বলতাম
এগুলা ভালো মানুষ পিঁপড়ে ও হিন্দু পিঁপড়ে
এই পিঁপড়ের সংখ্যাও ছিল তুলনামুলক
অন্য পিঁপড়ের চেয়ে কম
এখনো সমাজে দেখি শান্ত কিছু লোক থাকে
ওদের মধ্যে হিন্দু লোকও আছে
মাঝমাঝে লক্ষ করেছি হিন্দুরা খুব শান্ত শিষ্ট
নিলিবিলি থাকতে পছন্দ করে
আমাদের এক ছাত্রাবাসে এক হিন্দু থাকত মুসলমান নাম নিয়ে
মানে আসল নাম গোপন করে
একটু ভয়ে ভয়ে থাকত না জানি
অনেক মুসলমান তাকে আলাদা ভাবে দেখবে বলে
খুব ভালোমানুষ নিলিবিলি ছেলেটি-তাকে দেখে আমার সেই
ছোট বেলার হিন্দু পিঁপড়ের কথা পড়ত মনে
এখন বুঝতে পেরেছি সংখ্যালঘুরা আসলে থাকে ভয়ে
তাই তারা হিন্দু পিঁপড়ে সাজার ভান করে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



