তোমরা আমাকে ছোট ভাব
যাও আমি ছোট,মেনে নিলাম
তোমরা আমাকে নীচ ভাবলে ,যাও তাই-ই
আমার কাজ আমাকেই করতে হয়
আমাকে আমার মতই থাকতে হয়
আমাকে কেউ সম্মান না দিলে
আমার সম্মান দরকার নেই
সমাজে আমার মূল্য নেই
মূল্যায়ন কি হবে,দরকার নেই
আমাকে কেউ সালাম দেয় না
কেউ আমাকে ভয় পায় না
-এগুলো পাবার কথা
ভাবিনি কখনো
খায় দায় ঘুমায়
বাজারে গেলে তাড়াতাড়ি ঘরে ফিরি
অফিস থেকেও তাড়াতাড়ি ঘরে ফিরি
ঘর আমার খুব প্রিয়
ঘরে বসে বই পড়ি,টিভি দেখি
সংসার করি , বউ –বাচ্চা ভালোবাসি
ব্যাস! নির্ঝঞ্ঝাট জীবন
গোপনে ভালো কাজ করি
মানুষকে বলে বেড়ায়নি
কেউ আমাকে ভাল বলুক আর না বলুক
আমার কাজ আমি করে যায়
কি হবে তোমাদের প্রশংসা ও ধন্যবাদ
হে আমি বেশ সুখেয় আছি
নিজে নিজে সুখী হয়ে বেঁচে থাকার পরিবেশ
তৈরি করে নিয়েছি
এভাবেই আমি বেঁচে আছি-নিজের
তৈরি করা জগৎ নিয়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৭ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



