পৃথিবীটা আমার ঘুর পাক নাটকের মত
আমার জ্বর আসবেই
জ্বর শেষ হলে আবার সর্দি
তারপরে আবার কোন না কোন রোগ
সেদিন ঘুড়ি গেল সুতা ছিড়ে উড়ে
দেয়ালের ফাঁকে বাসা বাধা
পাখিটি ডিম রেখে কোথায়
যে গেল উড়ে
কবুতর আমার ফেরেনি ঘরে
ঝড়ের পরে-কোথায় গেল হারিয়ে
ফুলের টবের ছোট চারাটি খেয়েছে
পাখিতে
প্রতিদিন ছাদে উঠি –ভাবি আর ভাবি
মানুষ বলেই কি আমার এত কষ্ট
নাকি আমি অমানুষ
সুখী হতে পারলাম নাতো?
একটু সুখ যে আমার পাওনা-
-এটা আমার অনেক প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৭ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



