--------------------------------------------------------------
ছোট বেলায় দুষ্টু ছেলে আরিফের হাতে
ক্লাসের ভেতর বেধড়ক মার খেয়েছিলাম
বিচার দিতে জানতাম না , প্রতিবাদ জানতাম না
তাই সুযোগ পেলে সে আমাকে মাঝে মাঝে মারত
ক্লাসে ,বাড়ীতে আমার খুব সুনাম ছিল
খুব শান্ত ,ভালো ছেলে হিসেবে
স্যাররা বিনা কারনে আমাকে মেরে অন্য ছাত্রদের ভয় দেখাত
ছাত্র হিসেবে মোটামুটি ভালোই ছিলাম
যাইহক আমার পরের রোল ,আরিফ এখন প্রশাসনিক অফিসার
আবির কোনরকমে পাশ করে
সামরিক বাহিনীর অফিসার
যে ছেলেটা নাম কবির, স্কুলে আমাকে বাগিয়ে বাগিয়ে
মাঝে মাঝে আমার টাকায় আইসস্ক্রীম খেত
সেও এখন বড় অফিসার
আমি শুধু ভালো মানুষের সার্টিফিকেট হাতে
নিয়ে বসে আছি
এখনো আমাকে লোকে ভালোমানুষ ও শান্ত লোক বলে বটে
তাতে আমার নিজের ভালোইলাগে
নিজের বিবেকের তাড়নায় খারাপ কাজ করতে পারিনে বটে
তবে আরিফ, কবির ও আবির আমার উপরেই রয়ে গেল
ওরাও ভালো মানুষ
আমিও ভালো মানুষ
তবে আমার কোন গাড়ী ঘোড়া হয়নি
সমাজের লোকেরা উপর উপর আমাকে ভালো মানুষ বলে বটে
সুযোগ পেলে আমাকে লাথিও মারে
সমাজে সকল কাজে আরিফ , কবির ও আবির উপরে থাকে
আর আমি থাকি দর্শক ও স্রোতা সারিতে ,সকলের পিছনে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



