ভালোবাসার একটি মানচিত্র আঁকব
হয়ত স্বাভাবিক হচ্ছে, নয়ত অস্বাভাবিক!
সবার মত আমি হতে চাই না,
সবাইকে বাদ দিতেও চাই না।
এটাই আমার বিপদ ডেকে আনছে
আমার চারিদিকে অন্ধকার ও আলো
এটা বোঝা কঠিন।
ততোটাই কঠিন মাঝামাঝি থাকা
মধ্যপন্থি হতে পারিনি ।
ভালোবাসার প্রকৃতি এতটাই কঠিন
এত উগ্র কেউ হতে পারেনি।
লবনাক্ত মিষ্টি কোনটাই বাদ যায়নি
সবকিছু নিয়েও যেন কোনকিছু লিখতে পারছি না ।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



