স্নেহের বাঁধন
২৫-০১-২০১৩
পেরিয়েছি শিশুকাল,উড়ন্ত বালিকার দল
মায়ের কোলে জীর্ণ কণা,পিতার আদরের হেনা
নানী-দাদীর হাতের লাঠি,নানা-দাদার মনের পাখি
উদ্বিগ্ন চোখে চোখে,বড়দের পিঠে পিঠে
চারপাশের সমাজ সংসার,শাসায় চলতি আচার
ভয়ে ভরে ব্যথিত মন,চাতক চোখে গুরুজন
বলি,এত ভালবেস না, প্রতিদান দিতে পারব না।
চেয়ে ঐ সমাজের শাসন,পথে পথে নিয়মের বাঁধন
দমে দমে উৎসাহী মন,পিছুটানে স্নেহের বাঁধন
এগুতে পারিনা সেথায়,অচেনা অজানাই থেকে যায়
ওরা সব এগিয়ে কোথা,আমি এখনও হেথা
কি ঋণে বেঁধেছ আমায়,দুঃখেই মন ফিরে তাকায়
বলি,এত ভালবেস না, প্রতিদান দিতে পারব না।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


