আমি বাঙ্গালী আমিই আপন
০৮-০২-২০১৩
মনের গভীরে দেশ, বাঁকে বাঁকে অন্তরাদেশ
কুহেলীর কুহুতানে মন, সবুজ সমারোহ বন
নিজেকে ধরিতে না পাই, ব্যাকুলতায় ছুটে যাই
অন্তরাত্মার উপদেশ, সুজলা সুফলা বাংলাদেশ।
আমি আসিব, বার বার আসিব
ঐক্যে চেতন রাখা, সিঁদুর সিথিতে কাজল আঁকা
বক্ষভরে সুখের অবয়ব, উদ্দিষ্ট রঙীন মুখয়াভাব
গড়িতে স্বদেশ,গাঁথিতে বঙ্গমা সোনার বাংলাদেশ।
মোরা সব স্বজন,শোন হে ভাই-বোন
পরদেশে বাস,মন করে আসফাঁস
কবে আসিব,নয়নে দেখিব
স্নেহিত আকুল রেশ,অন্তরে বাংলাদেশ।
স্বদেশী মা-বোন,কান পেতে শোন
এসেছি পেটের দায়ে,স্বচ্ছলতার শপথ খেয়ে
পেয়েছি পথের দিশা,মনে প্রাণে দেশের নেশা
আমি কি রইব হেতা?
পরবাসে মন,আমি বাঙ্গালী,আমিই আপন।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


