
আমি বাংলার রূপ দেখেছি,
আমার মাতৃ মায়ের বুকে।
আমি বাংলার ভাত খাই,
আামার বাংলা সোনার মাঠের।
আমি বাংলার বুকে ঘুমিয়ে গেছি,
যেনো স্নেহ ভরা মায়ের বুকে।
আমি দেখেছি বুনা ধান,
বাংলা কৃষিকের হাতের আলপনায়।
আমি বাংলার গান শুনেছি,
বাউলের একতারা বাজিয়ে।
শিল্পীর হাতের আলপনায় দেখেছি,
আমি এই বাংলার কারুকার্য।
ধানসিড়িঁ নদীর বাংলা তুমি,
আমার মায়ের আচলে ডাকা।
তুমি কবির মুগ্ধ ছন্দ,
তুমি আমার স্বপ্নের বাংলা।
আমি তোমায় পেয়ে ধন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


