সঙ্কট
১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝে মাঝে মনখানি এমন একজায়গায় আসিয়া পৌঁছায় যাহা হইতে যেকোনো দিকেই পরিগমন সম্ভব। নিজের অজান্তেই মানুষ তৎসময় এমন কিছু করিয়া বসিতে পারে যাহা অন্য অবস্থায় স্বাভাবিক নহে। তবে এই সঙ্কট অকস্মাৎ আসিয়া উপস্থিত হয়না। মনের ভেতর লুক্কায়িত বাসনা, যাহাতে একটুখানি রোমাঞ্চ, একটুখানি অন্ধকার মিশিয়া আছে, তাহাই যেন উদ্বেলিয়া উঠে। মনের যেসব চোরাকুঠুরি বন্ধ ছিল ইতিহাসপ্রায় কাল হইতে, মাঝেমধ্যে শুধু যাহার অবস্থান নিশ্চিত করা যাইত, সেইগুলির কিছু দ্বার উন্মোচিত হইয়া যায়। অতি সাধারন উদাহরন হইতে পারে আমাদিগের প্রণয়জনিত ঘটনাগুলি। কাহাকে ভালবাসায় বাঁধিয়া, যেকোন কারনেই আঘাত পাইয়া, অন্যকাহাকে চাহিবার কুতুহল, অথবা সঙ্গ উপভোগের আনন্দ ঘটিতেই পারে। একই সঙ্গে ভাললাগার প্রবণতা স্বাভাবিক অবস্থায় ঘটানো কঠিনই বটে। তবে, এইসব মানবিক সঙ্কট নির্ভর করে মন বাবাজিকে কতটুকু আয়ত্বে রাখিতে পারিলেন তাহার উপর। নিজের কাছে পরিস্কার হইলে মানুষ যাহা করিবে, তাহাই সঠিক, তাহাই সত্য। মনের কাছে যেমন পরিস্কার হইয়া যাওয়া দরকার, তেমনি দরকার যাহাকে লইয়া ঘটিতেছে অঘটন, অথবা যে বিষয় লইয়া মনউচাটন, তাহাকে সত্য দিয়া মোকাবিলা করা। তাহাতে নিজের অপমান নাই। কিন্তু সত্য কি জিনিস তাহা লইয়াও যে বির্তকের অবকাশ রহিয়াছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন