চুমুকের শেষ প্রহর
;;;;;;;;;;;;;;;;;;;;
অগ্নিশ্রাব পৌত্তলিক মননে তুমি মাধুর্য্য তুমিই শ্লেষা অবিরাম
বিষ্টা নটীর যতই আকাঙ্খার হোক পুরুষ তার হবেনা ঔরস
অবশ দুপুরের নেংটা ভীমরতি কুহুকের ঢালে
ভালোবাসা ভেসে যায়
তুমি আমি এভাবেই উজান নুপূর খুঁজি নগ্ন সময়ের কংকালে
সহবাস সহসন্তাপ চুক্তি করা খবিসী সংলাপের মতো পাপাচার
অথচ এগুলোই প্রেম ছিলো
এভাবেই কালে কালে সাজিয়েছিলাম কালজয়ী বায়ু
ভুলেরা ফুল ছিল, কাঁটারা আকুল উল্লাস
ঘৃণা আজ বিক্রিময়
অস্থির অটোগ্রাপে ভরে যায় লোভের পেয়ালা
আকন্ঠ পাণ করি, অবিরাম নীল লাল
নিঃশেষ বিকেলে খুঁজি কোথাও কি ঝরে কোন চেনা বালিকার বাহু হার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




