শক্তি দেখাতে ইরানের নৌমহড়া
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আন্তর্জাতিক বিশ্বে নিজেদের শক্তি ও ক্ষমতা সম্পর্কে জানান দিতে যাচ্ছে ইরান। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার থেকে ইরানি নৌবাহিনী হরমুজ প্রণালিতে ১০ দিনব্যাপী একটি মহড়া শুরু করতে যাচ্ছে। নৌ কমান্ডার হাবিবুল্লাহ শায়েরির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গত বৃহস্পতিবার এ কথা জানায়।
প্রতিবেদনে বলা হয়, বেলায়েত-৯০ নামের এ মহড়া হরমুজ প্রণালির পূর্ব প্রান্ত থেকে শুরু করে এডেন উপসাগরীয় অঞ্চল পর্যন্ত এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে।
শায়েরি আরও জানান, ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষাশক্তি ও প্রতিরোধক্ষমতা প্রদর্শন এবং সেই সঙ্গে হরমুজ প্রণালি, ওমান সাগর এবং ভারত মহাসাগরের মুক্ত অঞ্চলে শান্তির বার্তা ও বন্ধুত্ব্বের নিদর্শন হিসেবে এ মহড়ার পরিকল্পনা করা হয়েছে।
যদিও ইরান এত দিন বিভিন্ন সময়ে তাদের সামরিক সক্ষমতা ও বিভিন্ন অস্ত্রের পরীক্ষার কথা বলে আসছিল। এই মহড়ার মাধ্যমে ইরান আন্তর্জাতিক বিশ্বকে জানান দিতে চাইছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলার সমুচিত জবাব দিতে তারা প্রস্তুত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন