দখল
২৯ শে মে, ২০০৬ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুগটা কেমন পাল্টে গেছে
সব কিছুতেই দখলদারি.
নিজের ভিটা নিজের জমি
অন্য লোকে বানায় বাড়ি।
বলতে গেলে উচিৎ কথা
উল্টো তেড়ে মারতে আসে,
নেইকো বিচার কোনখানে
নালিস শুনে সবাই হাসে।
মন দিলে মন পাবার কথা
সেইখানেতেও ঝুট ঝামেলা,
হিসেব করে বাজিয়ে দেখে
চলবে কদিন প্রেমের খেলা।
বাপের টাকায় হাঁকায় গাড়ি
গুলশানে যার বিরাট বাড়ি,
সুন্দরী সব ভিড় জমিয়ে
ব্যস্ত সবাই তাকে নিয়ে।
দখলদারির এই খেলাতে
ঘাম ছুটে যায় তাল মেলাতে,
সব খুইয়ে অবশেষে
দম ফুরিয়ে পথে বসে।
রাজনীতিতেও দখলদারি
নাম ভাঙ্গিয়ে যে যা পারি,
থাকবো নেতা করেছি পণ,
নিচ্ছি কেড়ে মানব জীবন।
বাঁচতে হলে চাই অধিকার
পাল্টা দখল করবো এবার,
দখলদারির দখল পেতে
দখল যুদ্ধে নামবো এবার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন