"পুরুষকার"কে দিতে নাই অমন লজ্জা অগোচরে
যদি জেনে থাকো ভালবাসা নয় শুধু বাসর শয্যা এ সংসারে।
যে প্রেম আলিঙ্গনে গলে যায় নিমিষে,
সে প্রেম জমে না হৃদয় পাত্রে অবশেষে।
ঈশ্বর প্রেমে মাতা মেরী যদি পারেন
জন্ম দিতে কোন এক যীশু,
তবে কেন ঈশ্বরপ্রেমী অন্য কোন নারী
দেখবে না- ভালবাসার তেমনি এক ফুল
হয়ে আছে প্রকৃতির শিশু।
মানব প্রেম জন্ম নেয় যে নারীর হৃদয় গভীরে- অলক্ষ্যে,
বিনা মেঘে কি ভেজেনা ঘাসের ডগা শিশিরে!
তেমনি কোন নারীর মন ভেসেও যেতে পারে
ভালবাসার প্রবল জলোচ্ছাসে,
ভিজেও যেতে পারে সযতনে পেতে রাখা শাড়ীর আঁচল রাতের আঁধারে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৬ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




