তুমি কী ভাবতে পারো,
তোমার আমার দূরত্ব এক দেশ ছেড়ে হয়ে যাবে অন্য কোন দেশ,
তুমি কী বুঝতে পারো,
আমি এখনও স্পষ্ট শুনতে পাই কান পাতলে তোমার কথার রেশ।
তুমি কী বিশ্বাস করো,
সময়ের ব্যবধানে চেষ্টা করেও যায় না মুছে সব কিছু মন থেকে,
তুমি কী দেখাতে পারো,
বিনা রক্তক্ষরণে হৃদয়ের জমা কষ্টগুলো অতি যতনে রাখবে ঢেকে।
তুমি কী একবারও চাও.
জীবন চলার পথে দেখা হোক দুজনে কোন এক ব্যস্ত শহরের ভীড়ে,
তুমি কী দেখেছো কখনও,
প্রবল ঝড়ে ভাঙ্গে যে নীড় বৃক্ষ শাখে ফিরে আসে পাখী আবার সেই নীড়ে।
তুমি কী ভুলে যেতে চাও,
ইচ্ছে করে সব কিছু - কী হবে জীবনের জটিল অঙ্ক কষে মনের খাতায়,
তুমি কী বোঝাতে চাও,
হিসেবের গড়মিলে যা কিছু পাবার নয় কি হবে জুড়ে জীবনের পাতায়।
ব্যবধান
কেন আজ অকারণে তোমায় মনে পড়ে,
একাকী আনমনে ভাবি তুমিও আছ ঘরে।
নিত্যসঙ্গী যারা জীবনে আমার
মিলে মিশে রয় পাশে প্রতিদিন,
তুমি শুধু নেই জানি রয়েছো একা,
নিভৃতচারিণী হয়ে আড়ালে চিরদিন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



