হাদারাম
৩১ শে জুলাই, ২০০৬ ভোর ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভেবেছিলাম হবো রাম
হলাম গিয়ে হাদা,
সীতার মতো পাবো বউ
বুঝলেন কিনা দাদা।
লক্ষণ মোটে ছিলনা ভাল
ভাগ্যে ছিল ফাড়া,
সীতার বাবা রাবণ হয়ে
করলো আমার তাড়া।
শূপর্ণখা জুটলো সে এক
সতী সাধ্যি সেজে,
সারাটা জীবন মনের সুখে
খেলো আমায় ভেজে।
বিপদ দেখে হাত বাড়ালো
হনুমানের এক চ্যালা,
আদালতের পথ দেখিয়ে
মারলো পাছায় ঠ্যালা।
উকিল বেটা মেঘনাদ হয়ে
মামলা নিলো সেধে,
ছাগল বানিয়ে ইচ্ছে মতো
রাখলো খোটায় বেঁধে।
মাসে মাসে দেই হাজিরা
আদালতের দোরে,
মামলা শুধুই ঘুরে বেড়ায়
এ ঘরে ও ঘরে।
সীতা আমার পিছ ছাড়েনা
খরপোষ নেয় চেয়ে,
বিভীষণ এক শালা আমার
আছে খেয়ে দেয়ে।
আমার মতো বোকা যারা
আস্ত হাদা রাম,
নিজের দোষে কপাল পুড়ে
বলে বিধি বাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন