ভালবাসা আদর্শলিপি হলে-
আমি মনোযোগী ছাত্রের মত
তোমাকে বর্ণমালায় সাজাতাম।
বাবুই পাখীর মত নিপূণ একাগ্রতায়
শব্দের পর শব্দ জুড়ে কাব্যের নীড়
গড়তাম। তুমি সমকালীন কোন গল্প,
কবিতা কিংবা উপন্যাস হয়ে ফিরে
আসতে অমর একুশের বইমেলায়।
সবাই জানতো বই মানেই ভালবাসা,
আর আমি শব্দের বিলাসী কারিগর।
ভালবাসার কাব্যনীড়ে একসময় তুমি
এসে দাঁড়াতে সবার অলক্ষে। আমি
সব কান্তি ভুলে তোমাকেই খুঁজে
নিতাম অসংখ্য পাঠকের ভীড়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



