somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাছের ব্যাগ

০৫ ই মে, ২০০৭ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি থাকি বনানী এলাকায় কিন্তু বাজার করি মোহাম্মদপুর টাউন হল সংলগ্ন কাঁচা বাজার থেকে। কারন দীর্ঘকাল যাবৎ আমি মোহাম্মদপুর এলাকায় বসবাস করেছি। তাই নিয়মিত এই বাজারে কেনাকাটা করার কারনে বিক্রেতাদের অধিকাংশই আমার পরিচিত। কার সাথেই কোনকিছুর জন্য দরদাম করতে হয়না। মাছ থেকে শাক-শব্জী সবই চাহিদা মত পেয়ে যাই। তাজা ও টাটকা মাছের লোভে মাধবের কাছে প্রতি সপ্তাহেই আমাকে ধর্ণা দিতে হয়। একটু দেরী হলেই পছন্দের মাছ ভাগ্যে জোটে না। তাই সকাল সাড়ে ন'টার মধ্যেই যেতে হয়। মাধব তার মাছের দাম একটু বেশী রাখলেও ওর মাছ সবার আগেই শেষ হয়ে যায়। কারণ তাজা ও টাটকা মাছ। ওর ব্যবসা মাত্র ঘন্টা দুয়েকের। যারা ওর কাছ থেকে মাছ কেনে সবাই ওর নিয়মিত খরিদদার। শুক্রবারের প্রচন্ড ভীড় এড়াবার জন্য আমি শনিবারেই বাজার করতে সুবিধে মনে করি। বাজার করার আলসেমীর কারনে প্রতি সপ্তাহের এই একটা ছুটির দিন বরাদ্দ করে রেখেছি।

আজ শনিবার, ছুটির দিন। বউয়ের পীড়াপিড়িতে একটু সকাল সকাল গেলাম মোহাম্মদপুর বাজারে। আর বাজার শেষে মেজাজটাই কেন জানি বিগড়ে গেল। রাগ হলো নিজের উপর। নিজের অসাবধানতার জন্য। মাছের বাজারে যেয়েই মাধবের কাছ থেকে মাছ কিনলাম পছন্দমত। মাছ ক্রয় বাবদ প্রায় ১৫০০ টাকা গচ্চা গেল। ছোট বড় মিলিয়ে পাঁচ-মিশালী গোছের বেশ কিছু মাছ। মাছ কেনার পর বিভিন্ন পদের কাঁচা শাক-শব্জী নিলাম গিন্নীর পছন্দমত। সব শেষে এক দোকান থেকেই কিনলাম সারা সপ্তাহের যাবতীয় পেয়াঁজ, গোল আলু, জাম আলু, ছোট আলু আদা, রসুন- সবই পাইকারী দরে। আর এই সদাই কিনতে যেয়েই মেজাজ খারাপের আসল বিপত্তিটা ঘটলো।

এই দোকানের সামনেই একটা ঝুরিতে মাছ ও তরকারীর ব্যাগগুলো রেখে সদাই নিচ্ছিলাম। দাম মিটিয়ে সবগুলো ব্যাগ রিক্সায় তুলতে যেয়ে দেখি সব ব্যাগ আছে শুধু মাছের ব্যাগটাই নেই। কে জানি নিজের মনে করে তা নিয়ে গ্যাছে। বেচারা টাটকা মাছের লোভ হয়তো সামলাতে পারেনি। এই মাছ খেয়ে তার যে নিত্যকারের রুচি বদলাবে এই ভেবে অগত্যা মাছের ব্যাগের আশা ছেড়ে অন্যান্য ব্যাগ সমেত রিক্সায় উঠে বসলাম। আর মনে মনে নিজের মন্ডু চটকাচ্ছিলাম। দ্বিতীয়বার কিছুতেই মাছের বাজারে ঢুকতে ইচ্ছে করলো না। কাল/পরশু আবার মাছ কিনবো ভেবে টাউন হলের সামনে থেকে একটা সিনজি ধরলাম বনানীর উদ্দেশ্যে। খামার বাড়ী আসতেই সিএনজির পেছনের চাকা বিকট শব্দে পাংচার। ভাগ্যিস কোন দুর্ঘটনা ঘটেনি। অগত্যা মিটারের ভাড়া মিটিয়ে দাঁড়িয়ে থাকলাম বেশ কিছুণ বিকল্প কোন বাহনের অপোয়। তিন তিনটা সিএনজির একটাও বনানী যেতে রাজি হলো না। অবশেষে একটা কালো ক্যাব পেয়ে গেলাম। সেই ক্যাবে করেই বাজার সমেত বাড়ী ফিরলাম। ক্যাবে বসে ভাবছিলাম বাড়ী ফিরে বউকে কী বলবো? আমার শাশুড়ি অমার বাসায় কদিন থাকবেন ভেবেই বেচারী কিছু ভাল মাছ আনতে বলেছিল। এখন হয়তো বলবে যে একটা সামান্য মাছের ব্যাগ সামলাতে পারে না সে একটা সংসার সামলাবে কী করে? জবাবে হয়তো বলবো, সংসার সামলানোর জন্য তুমিই যথেষ্ট- আমি শুধুই নিয়ামক মাত্র।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৭ বিকাল ৪:০৬
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×