somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের পান্ডুলিপি

০৭ ই মে, ২০০৭ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানব জীবন একটা অপরিচিত ও অপ্রকাশিত বইয়ের পান্ডুলিপি। চারিপাশের শত পরিবর্তনের মাঝেও সে তার নিজস্ব একটা সময় বলয়কে ধরে রাখে। একটা জীবনের নানা পরিবর্তন ও বিবর্তন দ্বারা গ্রথিত হয় এইসব পান্ডুলিপি। আর এই পান্ডুলিপিতে রচিত হয় সেই জীবনের নানা অধ্যায়। একটা জীবনের যত সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, শোক-উল্লাস, মান-অভিমান, প্রেম-ভালবাসা, বিরহ-বেদনা, ঘর-সংসার সবকিছুই রয়েছে সেই পান্ডুলিপির নানা অধ্যায় জুড়ে। অভাবনীয় ও নানারকম বিষয়, ঘটনা ও বৈচিত্রে ভরা এসব অধ্যায়। পাঁচমিশালী সব অনুভূতি ও আশা-আকাঙ্ক্ষার ব্যঞ্জণা নিয়ে এক এক মানুষের জীবন এক একটা স্বতন্ত্র, অনন্য ও অনুপম পান্ডুলিপি। এই পান্ডুলিপির প্রতিটি পৃষ্ঠা অজানা সব লেখনীতে ভরা।

জীবন পান্ডুলিপির কোন এক পৃষ্ঠায় কিংবা কোন এক অধ্যায়ে হয়তো লেখা আছে আলসেমি বা জীবনবিমুখতার কথা। কিন্তু সেটাইতো শেষ অধ্যায় নয়। একটু ধৈর্য্য ধরে পরের কয়েক পৃষ্ঠা ওল্টালেই দেখা যাবে সেখানে জ্বলজ্বলে অক্ষরে লেখা আছে পরিশ্রমের কথা। কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও পরিশ্রমের পাতায় কিছুক্ষণ চোখ বুলায় তবে দেখা যাবে সে আলসেমির অধ্যায়ের কথা ভুলেই গ্যাছে। এবার মন চাইতে পারে পান্ডুলিপির পরের পাতাটা না হয় একটু উল্টিয়েই দেখি। পরের পাতায় হয়তো লেখা আছে অধ্যাবসায়ের কথা। ততক্ষণে সে অনেক মনোযোগী তার পান্ডুলিপি পঠনে, সংষ্কারে। ইতিমধ্যে সে হয়তো জীবন পান্ডুলিপি পাঠ করার এক অন্যরকম অভ্যাস রপ্ত করে ফেলেছে অধ্যাবসায়ী ছাত্রের মত। আর সে যদি তার পাঠাভ্যাস নিরন্তর অক্ষুন্ন রাখে তবে নিশ্চয়ই সেই পান্ডুলিপিতে তার জন্য পরের অধ্যায়ে রিচত হয়েছে সাধনা।

সাধনার অধ্যায় কেউ যদি ভালভাবে রপ্ত করতে পারে তবে জীবন পান্ডুলিপি রচনায় সে হতে পারে সার্থক রূপকার । সাধনালব্ধ আদর্শ যদি পরিশিষ্টে সে সুন্দর ও সার্থকভাবে তুলে ধরতে পারে এবং তা যদি অন্যদের অনুপ্রাণিত করে তবে সেটাই হবে তার জীবন পান্ডুলিপির সেরা অধ্যায়। তার জীবন তখন আর শুধু পান্ডুলিপিতেই সীমাবদ্ধ থাকবে না। মানুষের কাছে তা একটা সার্থক ও পরিপূর্ণ জীবনগ্রন্থ হয়েই প্রকাশ পাবে। তার প্রকাশিতব্য জীবনগ্রন্থের প্রতিটি পান্ডুলিপি বা অধ্যায় হয়ে উঠবে এক একটা সামাজিক দলিল। এভাবেই একটা অপরিচিত মানুষ অনেক মানুষের কাছাকাছি চলে আসে।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×