ওরা আমাদের অতিথি।
প্রতিবছরই ওরা আসে, ওরা চলে যায়।
প্রকৃতির অমোঘ নিয়মের ওরা বিশ্বস্ত অনুসারী।
ওদের ওখানে যখন নেমে আসে শীত,
সাদা বরফে ঢেকে যায় চারিদিক।
ঝাঁকে ঝাঁকে বুনোহাঁস তাই-
দল বেঁধে ওড়ে আকাশে।
সুদূর সাইবেরিয়া থেকে ছুটে আসে,
নদী-খাল-বিল-সবুজে ভরা আমাদের এই দেশে।
তেমনি এক শীতের বিকেলে-
একদল বুনোহাঁস যাচ্ছিল উড়ে,
যাবে ওরা দূরে, আরো বহুদূরে।
ক্লান্ত ডানা, তবু ওরা কিছুতেই থামেনা।
আলাস্কা, হিমালয় পেরিয়ে- নির্ভয় বসতির খোঁজে,
ঠিক চিনে নিতে পারে ওরা ফেলে যাওয়া ঠিকানা।
হঠাৎ! গর্জে ওঠে শিকারীর তাক করা বন্দুক।
নিমিষে লুটিয়ে পড়ে এদিক সেদিক কিছু দলছুট বুনোহাঁস।
পালকে রক্তের সাথে মিশে একাকার, এদেশেরই কাদা-মাটি।
শিকারীর মুখে তখন লোভাতুর বুনোহাসি।
বাকি সব বুনোহাঁস হারিয়ে ফেলে বহুকালের চেনা ঠিকানা।
তারা জানেনা আর কোনদিন ফিরবে কী না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




