ঘাস ফড়িংয়ের গান
অনিন্দিতা, মনে কী পরে?
সেই পদ্মার চর, কাশবন, বুনোহাঁস,
আর ঘাস ফড়িংয়ের গান?
ঘাস ফড়িংয়েরা কী গান করে?
তুমি বলতে, ওরা ডানায় সুর তোলে।
মনে আছে?
ঘাসের শব্দ, পাখীদের ঘরে ফেরা,
বাতাসে খসে পরা তোমার ওড়না;
মনে আছে তো!
ক্যামেরা, জুম লেন্স, ছবি তোলা,
দিগন্তে সূর্য, ভেজা বালি,
দুজনে হেঁটে চলা,
পোলারাইজিং ফিল্টার,
গোধূলিকে ছেঁকে তোলা।
প্যানিং- আমার শৈশব, আমার কৈশোর,
বাই সাইকেলে- ধাবমান তোমার দূয়ারে।
বারান্দায় গ্রীল, খোলা জানালা,
ওপাশে তুমি, স্যুটিং থ্রু দ্যা সারফেস।
আমার বালক বেলার গান-
সোনালী প্রজাপতি, ঘাস ফড়িঙের নৃত্য,
আবাল্য প্রেম, মথিত হৃদয়,
ধূলায় ধূসরিত পথ,
বাশেঁর সাঁকো,
থর থর জল.
ডানকিনে মাছ,
জলজ শৈবাল।
মনে আছে- তোমার শৈশব,
আমাদের ছেলেবেলা, রাত্রির গান?
ঘাস ফড়িংয়েরা কী এখনও গান করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







