হুম !!
বড় অদ্ভুত সেই আমার তুমি টা..!
আসলেও বড় অদ্ভুত !
আমি দেয়ালের নীল পেইন্টিং খুব
ভালোবাসি। আমার স্বপ্ন জুড়ে একটা ঘর
থাকে। ছোট্ট একটা ঘর। একদম নীল রঙের
দেয়াল। আমার তুমি টা আমায় ভুরু কুঁচকে বল
নীল…!
এইটা কেমন রঙ! আমি কিছু বলি না,মনে মনে হাসি কেবল। কিন্তু একটু পরেই দেখি নীল রঙ এর শাড়ি টা পড়ে রেডি হয়ে
আছো বাইরে যাবে বলে…।
আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। এইটা নিয়ে
তোমার কত হাসি আর তামাশা! ফুচকা…!
এইটাও বুঝি কোন খাওয়া হল! খুব মজা পাও
যখন বল। আমি কিছু বলি না। গম্ভীর হয়ে যাই
তোমার এই হাসি দেখে। অভিমানে চোখে জল
আসে।
আচ্ছা, মানুষটা এমন কেন??
ফুচকা নিয়েও হাসে! একটু পরে আমায় অবাক করে
দিয়ে সেই তুমিই আবার ফুচকার প্লেট টা
সামনে নিয়ে এসে বলে উঠো, নাহ ! অতটা
খারাপ না এইটা..! আমি হেসেই ফেলি..।
এতটা পাগল হয় মানুষ ! আমি বৃষ্টি খুব ভালোবাসি। আমার সকল চাওয়া
পাওয়ার মাঝে বৃষ্টি টাই যেন সব। হাত
বাড়িয়ে জানালা থেকে আমি বৃষ্টি ছুঁয়ে
দেখি। বৃষ্টি আর আমি যেন মিতালী। মাঝে
মাঝে বৃষ্টিতে ভেজার জন্য যখনই বের হতে
যাই তুমি এসে বাধা হয়ে দাড়াও, “শরীর খারাপ করবে, একদম ভিজতে পারবে না !
যাওওওও বললাম !” অভিমানে যেন বৃষ্টি আমার চোখেই নামে।
এমন কেন মানুষটা ?? কিচ্ছু বুঝে না…।
সেই আমাকেই এতো অবাক হতে হয় যখন একটু পর
তুমি এসে চোখের জল মুছিয়ে দিয়ে বল,
পাগল… চল, ভিজবে বৃষ্টিতে?? আমার সাথে?
আমার যে একা ভিজতে ভালো লাগেনা। হুম??
বুঝে উঠতে পারি না কি বলব! ভাবি, মানুষটা
মজা করছে নাতো ! ভয়ে ভয়ে হাতটা ধরি,
তারপর সেই বৃষ্টি, আমি আর আমার তুমি টা…।
ইচ্ছে হয় মাঝে মাঝে খুব ঝগড়া করি। খুব
একটা ঝগড়া। যে কিনা আমার মান অভিমান
বুঝে না,ঝগড়া
তার সাথেই করতে হয়। এতসব ভেবে যেই না
শুরু করতে যাওয়া, তখন খেয়াল হয় তোমার
নীরবতা…।
তোমার চোখের দিকে তাকালে
কোথায় পালিয়ে যায় ঝগড়া! কিছুই হয়ত
জিজ্ঞেস করা হয়না,কিন্তু বুঝে নিতে পারি
আমার সেই তুমি টা ভালো নেই। তখন নিজের উপর অভিমান হয়। কেন এইরকম করলাম? তুমি তখন হটাত করেই হাসো…।
তবুও ভরসা পাই
না। হটাত করেই মন হয়ে যায় খারাপ। আমার
মাথায় হাত রেখে তোমার সান্ত্বনা…। সব
ঠিক হয়ে যাবে।
জানি, হয়তো ঠিক হওয়ার
মতো নয় এমন কিছু হয়। কিন্তু এই কথাটা
শোনার পর মনে হয়, এক সময় সব ঠিক হবেই। হতে বাধ্য ! আমার তুমি তার সাথে যে আমি সব পারি…।
রাগ করতে পারি, হাসতে পারি। বাস্তবে না
হোক কল্পনায় অনেক ঝগড়া করতে পারি। ঝগড়া
শেষে তার হেরে যাওয়া দেখে হেসে ফেলতেও
পারি !
পারিনা কেবল উপেক্ষা করতে…। পারিনা কেবল অভিমান নিয়ে বসে থাকতে…!!
পারিনা কেবল কিছু কষ্ট না বলে থাকতে…!!
কিন্তু আমার তুমি টার জন্য খুব খারাপ লাগে !
তার কখনো জানাই হবে না এইসব পাগলামির
কথা !!
আমার তুমি, তোমাকেই বলছি…!
ভালো থেকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



