somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরে ৬০ হাজার শিক্ষার্থী বিদেশে যাচ্ছ!

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরে ৬০ হাজার শিক্ষার্থী বিদেশে যাচ্ছে!!

****মেধার মূল্যায়ন না করা হলে এটা আরও বাড়বে***

*শুধুই যে মানসম্মত বিশ্ববিদ্যালয় নেই তা নয়। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি অস্থিরতা, নিপীড়ন, সার্টিফিকেট বিক্রি, ক্ষমতাসীন দলের আগ্রাসন, পড়াশোনা শেষে চাকরি নাই আরো অনেক কারণে ছেলেরা বাহিরে পড়ত যায়!!!
--------------------------------------------------------------------
স্কুল পর্যায়ে ১০ লাখ শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করছে। আর উচ্চ শিক্ষায় বছরে ৬০ হাজারের বেশি শিক্ষার্থী বিদেশে যাচ্ছে। শিক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন গবেষণা সংস্থার জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানসম্মত প্রতিষ্ঠান অপর্যাপ্ত হওয়ায় শিক্ষার্থীদের দেশের বাইরে পড়তে যাওয়ার সংখ্যা বাড়ছে।

দেশে ইংরেজি মাধ্যম স্কুল আছে ৩ শর মত। আর বেসরকারি স্কুল কলেজ আছে ৩৬ হাজার। এর বাইরে আছে সরকারি স্কুল কলেজ। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে শতাধিক। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধেক আসন প্রতি বছরই খালি থাকে।

অথচ প্রতিবছর স্কুল পর্যায়ে গড়ে ২০ হাজার শিক্ষার্থী দেশের বাইরে পড়তে যাচ্ছে। আর উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে গড়ে ৬০ হাজার শিক্ষার্থী। এর ফলে একদিকে দেশের অর্থ অন্যদেশে চলে যাচ্ছে। আর পড়াশোনা করে বেশিরভাগ শিক্ষার্থীই দেশে ফিরছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্মত পড়াশোনা নিশ্চিত করতে না পারার কারনেই এই অবস্থা হচ্ছে।

স্কুল পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার অন্যতম কারন হিসেবে সংশ্লিষ্টরা বলছেন দেশে আবাসিক সুবিধা সম্মিলিত ইংরেজি মাধ্যম স্কুল না থাকা। এছাড়া সামর্থ্য অনুযায়ী অনেকেই বিদেশি কারিকুলামে সরাসরি পড়তে চায়। ভাল বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস দেশে চালু হলে বিদেশ যাওয়ার সংখ্যা অনেকটাই কমবে।

শিক্ষাবিদরা বলছেন, প্রতিষ্ঠানের সংখ্যা না বাড়িয়ে মনিটরিং এর মাধ্যমে এক মানে নিয়ে আসতে হবে।

বাংলাদেশী শিক্ষার্থীদের পড়তে যাওয়া পছন্দের দেশগুলোর মধ্যে শীর্ষে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি,কানাডা ও ভারত
Courtesy: Independent tv
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×