somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ)
”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ডঃ জাফরুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে!! কি মামলা? ফল চুরির মামলা, কলা চুরির মামলা, পুকুরের জমি দখলের মামল!!

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#ডঃ_জাফরুল্লাহ:

মোঃ জাফরুল্লাহ চৌধুরী (জন্ম: ২৭ ডিসেম্বর ১৯৪১) একজন প্রখ্যাত বাংলাদেশী চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। তিনি “গণস্বাস্থ্য কেন্দ্র” নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা।



দেশ সেরা ডাক্তারদের পাশাপাশি ইউরোপ-আমেরিকার অনেক বিখ্যাত ডাক্তারও তার হাসপাতালে কাজ করেন।

তার কিডনীতে সমস্যা। টাকার অভাব নেই। চাইলেই বিদেশ গিয়ে কিডনী পরিবর্তন করতে পারেন। নিজের হাসপাতালেও করতে পারেন।

কিন্তু এদেশের আইনে যেহেতু অঙ্গ প্রতিস্থাপনের বিধান নেই। তাই তিনি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করালেও কিডনী প্রতিস্থাপন করাচ্ছেন না।


অথচ, এদেশে অনেক হাসপাতাল কিডনী প্রতিস্থাপনের কাজটি করে যাচ্ছে। তার হাসপাতালে নার্স, ক্লিনার, ডাক্তার এমনকি হাসপাতালের ব্যবস্থাপকও একই খাবার খাবেন, কিন্তু বিল আসবে বেতন ও স্টাটাস অনুযায়ী আলাদা আলাদা।


তার একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচিত ছাত্র-সংসদ রয়েছে।

যেখানে বাংলা ভাষা ও বাংলা মাস অনুযায়ী সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকেই ১ম থেকে ৩য় সেমিস্টার পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, জেন্ডার ইস্যু, নীতিবিদ্যা ও সমাজ, পরিবেশবিদ্যা, ইংরেজি এবং বাংলা অবশ্যই পড়তে হয়।

দরিদ্র এবং জাতিগত সংখ্যালঘুদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষিত রয়েছে। তার হাসপাতালে মাত্র ৫০০ টাকায় ডায়ালাইসিস করানো হয়। যেখান থেকে তিনি নিজেই নিয়মিত ডায়ালাইসিস করান।

তিনি যখন লন্ডনের বিখ্যাত রয়্যাল কলেজ অব সার্জনস-এ এফআরসিএস পড়ছেন। মাত্রই তার চুড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না-করেই লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে ডা. এম এ মবিনের সাথে মিলে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” প্রতিষ্ঠা ও পরিচালনা শুরু করেন।

তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভুতপুর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার “ল্যানসেট”-এ প্রকাশিত হয়। তিনি এখনো দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য সর্বেোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

তার কারণেই, হঁ্যা একমাত্র তার কারণেই বাংলাদেশে এখনো অনেক ঔষধ স্বল্পমূল্যে পাওয়া যায়। ১৯৮২ সালে প্রবর্তিত ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশে ঔষধ শিল্পে উন্নতি এবং তুলনামূলক সস্তায় ঔষধ পাওয়ার কৃতিত্ব অনেকটা এই ব্যক্তিটিরই। তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসমারিক পদক ‘স্বাধীনতা পদক’(১৯৭৭) প্রাপ্ত ব্যাক্তিত্ব।

মুক্তিযোদ্ধা সংসদ গঠনের প্রথম বৈঠকের সভাপতি ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় সাধারণ সৈনিক হিসেবে অস্ত্রহাতে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। এই ব্যক্তিটি বাংলাদেশের জন্য বয়ে এনেছিলেন ‘র‌্যামন ম্যাগসেসে’ পুরস্কার। আজকে বাংলাদেশের ঔষধ ১১৭ টা দেশে রপ্তানি হয় যার মূল কারিগর এই ব্যক্তি।

লিখলে তার আরো অনেক কৃতিত্ব আর অবদান লেখা যাবে।

অথচ আজ তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে!! কি মামলা? ফল চুরির মামলা, কলা চুরির মামলা, পুকুরের জমি দখলের মামল!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×