
যদি কখনো কাউকে এক ঝলক দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তাঁর চলার পথে অপেক্ষা করতে ইচ্ছে করে, আর তাঁর অপেক্ষায় সেকেন্ড কখন মিনিটে আর মিনিট কখন ঘন্টায় পরিবর্তন হয়ে যায় বুঝাই যায় না। তাহলে বুঝতে হবে এই অপেক্ষা কোন সাধারণ অপেক্ষা না। এর নাম আর যাই হোক অপেক্ষা হতে পারে না।
আবার যে মানুষটির জন্য এতো অপেক্ষা, যার জন্য আপনার সেকেন্ড মিনিটে আর মিনিট ঘন্টায় বদলে গেছে, সে যখন এলো আর আপনার দৃষ্টি তাঁর উপর পড়লো তখনই আপনার দৃষ্টি নিচু করে নিলেন, লজ্জায় কুকড়ে গেলেন, তাহলে বুঝতে হবে এই অনুভূতি টা কখনো লজ্জা না।
বন্ধু...!!!
বিশ্বাস করো এই অনুভূতি টা কে লজ্জা নামে অভিহিত করা যাবে না কোন ভাবেই।
কারণ তাকে দেখলেই তোমার বুকের ঠিক বাম পাশে হাল্কা একটা ইলেকট্রিকাল শক অনুভব হয়। ঠিক তো...??? এই শক আর যাই হোক কোন সাধারণ শক না......
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



