somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার ইসলাম বিদ্বেষী পররাষ্ট্রনীতির পরিবর্তন কি আসন্ন?

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব জল্পনার অবসান ঘটিয়ে ইসরাইলবিরোধী সাবেক সিনেটর চুক হেগেলকেই আমেরিকার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সঙ্গে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন সন্ত্রাসবাদ বিষয়ক উপদেষ্টা জন ব্রেনানকে।

চুক হেগেল এখন লিওন প্যানেট্টার জায়গায় কাজ করবেন। মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা সত্ত্বেও বারাক ওবামা তার দ্বিতীয় মেয়াদে হেগেলকেই বেছে নিয়েছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে। আর সাবেক সিআইএ প্রধান জেনারেল ডেভিড পেট্রাউসের স্থলে কাজ করবেন জন ব্রেনান।

চুক হেগেল ২০০৮ সালে মার্কিন সিনেট থেকে বিদায় নেন। তিনি নানা সময়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা এবং কখনও কখনও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছেন। এমনকি আমেরিকার রাজনীতিতে ইহুদি লবির প্রভাব নিয়েও তিনি তির্যক মন্তব্য করেছেন। ৬৬ বছর বয়সী সাবেক এ রিপাবলিকান সিনেটরই প্রথম প্রকাশ্যে ইরাক যুদ্ধের বিরোধিতা করেন। হেগেল ও ব্রেনানের মনোনয়নের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র সিনেটের ডেমোক্র্যাট-রিপাবলিকান উভয়পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও ওবামা তার সিদ্ধান্তে অটল থাকেন। ইসরাইল ও সমকামীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন হেগেল।

হেগেল, ব্রেনান ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত ডেমোক্র্যাট সিনেটর জন কেরি এই তিনজন মিলে এখন থেকে ওবামার জাতীয় প্রতিরক্ষা বিষয়ক দিকগুলো সামলাবেন।

আবার এদিকে ইসরাইলকে আর্থিক সাহায্য কমানোর জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর ও ফরেন রিলেশন্স কমিটির সদস্য র্যান্ড পল। ইসরাইল সফরের সময় তিনি এ আহ্বান জানিয়েছেন। জেরুজালেম ইনস্টিটিউট ফর মার্কেট স্টাডিজে এক বক্তৃতায় র্যান্ড পল বলেন, ‘আমেরিকা ইসরাইলের বন্ধু হতে পারে। তবে আমাদের অর্থ যদি শেষ হয়ে যায় তাহলে বন্ধু থাকা কঠিন হয়ে পড়বে।’

ভারতের চিরশত্রু পারমানবিক শক্তি সম্পন্ন একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের closest American friend জন কেরি হতে যাচ্ছেন আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী!

আবার ইসলামের চিরশত্রু ইসরাইল-এর যম ইরানের(দ্রুত পারমানবিক শক্তির অধিকারী হতে যাওয়া) closest American friend চাক হেগেল হতে যাচ্ছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী!

ইরান, তুরস্ক, মিশর, তিউনিশিয়া, লিবিয়া বিপ্লবের প্রেক্ষাপটে আমেরিকার পররাষ্ট্রনীতির সাম্প্রতিক উল্টো রথ যাত্রা কিসের ইঙ্গিত বহন করছে?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×