somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় না ৭৫% তুর্কি নাগরিক!

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দশক আগেও যে তুরস্কের মানুষ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র সদস্য হওয়ার জন্য লালায়িত ছিল এখন তারা আর ইইউ'র সদস্য হতে চায় না। তুর্কি সরকার ইইউ'র স্থায়ী সদস্যপদ লাভের যে চেষ্টা করছে, দেশটির বেশিরভাগ মানুষ তার বিরোধিতা করেছে।

সম্প্রতি তুরস্কে পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। জরিপটি পরিচালনা করেছে, দেশটির অর্থনীতি ও বৈদেশিক নীতি গবেষণাকারী কেন্দ্র- ইডিএএম। তারা ১ হাজার ৫০৯ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।

এ জরিপের তথ্যমতে, তুরস্কের তিন ভাগের দুই ভাগ মানুষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আগ্রহী নন। বাকি এক ভাগ সাক্ষাতকারদাতা মনে করেন, আঙ্কারার ইউরোপীয় জোটে যোগ দেয়া উচিত।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি সম্পর্কেও জরীপে প্রশ্ন করা হয়। এ প্রশ্নের উত্তরেও পরস্পরবিরোধী জবাব দিয়েছেন অংশগ্রহণকারীরা। তুরস্কের প্রায় ২০ শতাংশ মানুষ মনে করেন, আঙ্কারা ও ইউরোপীয় জোটের মধ্যে অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। অবশ্য, সাক্ষাতকারদাতাদের মধ্যে ৫০ শতাংশ মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিরাজমান সম্পর্ক বজায় রাখা দরকার। তবে শতকরা ২৫ ভাগ তুর্কি নাগরিক ইইউ'র সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখারই বিরোধী।

ইউরোপীয় ইউনিয়নের নীতিগত আইনের ৩৫টি অধ্যায়ের মধ্যে মাত্র একটি অধ্যায়ের দাবি পূরণ করতে পেরেছে আঙ্কারা। তুরস্ককে ইইউ'র অন্তর্ভূক্ত হওয়ার জন্য ওই ৩৫টি অধ্যায়ের সবগুলো পালন করা বাধ্যতামূলক শর্ত রয়েছে। তুরস্কের অন্তর্ভূক্তির ব্যাপারে ইইউভুক্ত দেশ ফ্রান্স ও সাইপ্রাসের বিরোধিতার কারণে ওই ৩৫টি অধ্যায়ের মধ্যে ১৮টি অধ্যায় স্থগিত রাখা হয়েছে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×