somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র এখন শাহবাগ?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের কথিত প্রজন্ম চত্বর এখন যেন দ্বিতীয় ক্ষমতাকেন্দ্র। সেখান থেকে কর্মসূচির নামে হুকুম আসছে আর তা পালন করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়। কয়েকজন ব্লগারের নামে পরিচালিত শাহবাগ আন্দোলনের ঘোষণা ও দাবিগুলো সরকারের বিভিন্ন পর্যায় থেকে যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে তাতে অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর শাহবাগের মোড় কি বিকল্প ক্ষমতাকেন্দ্র হয়ে উঠল?
শাহবাগ থেকে ঘোষণার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে বেরিয়ে মন্ত্রী-সচিবরা তিন মিনিট রাস্তায় দাঁড়িয়ে তা তামিল করলেন। বাংলাদেশের কৃষ্টি-কালচারের পরিপন্থী মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি দেয়া হলে তাও বাস্তবায়নের
সারাদেশের প্রশাসন ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দলীয় ও প্রশাসনিকভাবে সরকার মোমবাতি সরবরাহ করে কর্মসূচি সফল করতে অগ্রণী ভূমিকা রেখেছে।
শাহবাগ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি দিলে তাও সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তদারকিতে বিশেষভাবে পালন হয়। যদিও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনিক কর্মসূচিতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের রেওয়াজ চালু রয়েছে।
সর্বশেষ শাহবাগ থেকে গতকালের হরতাল না করার ডাক দিলে তা বাস্তবায়নের মরিয়া হয়ে মাঠে নামে সরকারের সব মেশিনারিজ। শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের ইতিহাসে এ প্রথম কোনো হরতালে সার্কুলার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়ে কোমলমতি শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের চরম নিরাপত্তাহীনতায় ঠেলে দেয়। যদিও দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানই গতকাল অচল ছিল। সরকারি চাপে কিছুসংখ্যক প্রতিষ্ঠান খোলা রাখলেও বেশিরভাগ শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে ক্লাস বা শিক্ষা কার্যক্রম চলেনি।
শাহবাগের চাপের অজুহাত দিয়ে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচার সংক্রান্ত আইনে সংশোধন করা হলো সংসদে।
এছাড়া শাহবাগ আন্দোলনকারীদের ফ্যাসিবাদী হুকুমে আমার দেশ-এর কপিতে আগুন দেয়া হয় দেশের বিভিন্ন স্থানে। পুলিশ সহযোগিতা করেছে হকারদের কাছ থেকে আমার দেশ পত্রিকার বান্ডিল ছিনিয়ে নিতে। নয়া দিগন্তের অফিস, গাড়ি ও প্রেসে আগুন দেয়া হয়েছে পুলিশের ছত্রছায়ায়।
গত ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর প্রতিবাদে শাহবাগ মোড়ে জড়ো হয় শ’দুয়েক তরুণ। বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত এসব তরুণ নিজেদের ব্লগার হিসেবে পরিচয় দিয়ে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে অবস্থান নেয়। পরে সরকারপন্থী কয়েকজন ব্লগার ও ছাত্রলীগ নেতারা ওই আন্দোলনের নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একজন বিতর্কিত কর্মকর্তাকে শাহবাগ আন্দোলনকে সরকারের আয়ত্তে রাখার দায়িত্ব দেয়া হয়। ওই কর্মকর্তার কাছ থেকে আসা সরকারি নির্দেশনা অনুযায়ী পরে সেখানে বড় ধরনের সমাবেশ ঘটানো হয়। আওয়ামী লীগের সর্বস্তরে নির্দেশ দেয়া হয় শাহবাগ আন্দোলনে পালা করে শামিল হতে। আবার রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের রুটিনমাফিক শাহবাগে যোগ দিয়ে সংহতির নির্দেশনা দেন আওয়ামী লীগ এমপি ও নেতারা। ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয় শাহবাগ আন্দোলনকারীদের খাবারসহ অন্যান্য সুবিধা দেয়ার জন্য।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×