somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা কালো হলুদ

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ধরনের মহৎ পেশা আছে যেমন শিক্ষকতা, ডাক্তারী বা উকালতি ইত্যাদি। সাংবাদিকতা তেমনি একটি মহৎ পেশা। এক সময় বিটিভির সংবাদ দেখার জন্য সবাই বসে থাকতো। বিটিভি যাই দেখাতো সবাই তাই দেখত এবং তা দেখে সন্তুষ্ট থাকত। কোন ধরনের বিকল্প ছিল না। আজ গণমাধ্যমের সংখ্যা অগণিত। আজও প্রায় সব টিভি চ্যানেল যা দেখায় তা দেখে সন্তুষ্ট আছি-এমন একটা ভাব করি।

আমরা লক্ষ্য করলাম ভোটের দিন সকলে প্রায় সব মিডিয়া একই ধরনের সংবাদ পরিবেশন করছে। যারা সকাল থেকে টিভি চ্যানেলের সামনে বসে আছেন তাঁরা হয়ত বিষয়টি উপলব্ধি করেছেন। বস্তনিষ্ঠ সংবাদ বলতে যা বোঝায় তার অনেকটা ঘাটতি রয়েছে বলে আমাদের বিশ্বাস। বেশিরভাগ ক্ষেত্রেই খালি চোখে ধরা পড়েছে এই বিষয়টি।

আমরা যখন সাদা কে সাদা কে বলতে ভয় পাই বা কালো কে কালো বলতে সাহস দেখায় না, তখনি আমরা ধরে নেই আমাদের মেরুদন্ডে সমস্যা আছে, যা জাতীর জন্য ক্ষতিকর। কিন্তু এর চেয়েও বেশি ক্ষতি হয় যখন সংবাদ নানা রকম রং মেখে ঢং করে উপস্থাপন করে হলুদ করা হয়।

আমরা প্রায় শুনি হলুদ সাংবাদিকতা। এটি আসলে কী?

হলুদ সাংবাদিকতা বলতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকে বোঝায়। এ ধরনের সাংবাতিকতায় ভালমত গবেষণা বা খোঁজ-খবর না করেই দৃষ্টিগ্রাহী ও নজরকাড়া শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। হলুদ সাংবাদিকতার মূল উদ্দেশ্য হল সাংবাদিকতার রীতিনীতি না মেনে যেভাবেই হোক পত্রিকার কাটতি বাড়ানো বা টেলিভিশন চ্যানেলের দর্শকসংখ্যা বাড়ানো। অর্থাৎ হলুদ সাংবাদিকতা মানেই ভিত্তিহীন সংবাদ পরিবেশন, দৃষ্টি আকৰ্ষণকারী শিরোনাম ব্যবহার করা, সাধারণ ঘটনাকে একটি সাংঘাতিক ঘটনা বলে প্ৰতিষ্ঠা করার চেষ্টা করা, কেলেংকারির খবর গুরুত্ব সহকারে প্ৰচার করা, অহেতুক চমক সৃষ্টি ইত্যাদি।

সংবাদ পরিবেশনে যদি এর একটি উপাদানও উপস্থিত থাকে তা বিশ্বাসযোগ্যতা অর্জনের দাবি রাখে না।

১৯৭৯,১৯৮৬ বা ১৯৮৮ সময়ের মত আমরা এখন অতটা পিছিয়ে নেই। আমরা এখন অনেকটাই সুশিক্ষিত ও স্বশিক্ষিত। আমরা সাধারণ জনগন জানি এবং বুঝি। সংবাদ উপস্থাপন বা বিশ্লেষণ বা বিশ্লেষকরা কি বুঝতে চেষ্টা করছেন তা শুরুতে ভেসে ওঠে। তখনই তাদের মানসিকতা, সাহসীকতা বা মেরুদন্ডহীনতা বা হীনমন্যতার বহিঃপ্রকাশ ঘটে যা মোটেও কাম্য নয়।

জানি আপনার বলবেন আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। অনেক প্রভাবক আমাদেরকে প্রভাবিত করে। আমজনতা জানে প্রভাবক ছাড়া ক্রিয়া-বিক্রিয়া ঘটবে না। সমাজে নেতিবাচক দিক আছে বলেই ইতিবাচকের এত গুরুত্ব। চলার পথ কারো জন‍্যই কন্ঠক মুক্ত নয়। প্রেসার গ্রুপ, ৫৭ ধারা, কালো টাকা এ রকম অনেক বাধা থাকবেই। যদি বাঁধা পেয়ে থেমে যায় বা ভয় পেয়ে পিছিয়ে থাকলে সভ‍্যতার পরিবর্তন হতো না। ইতিহাস সেটাই সাক্ষ‍্য দেয়।

সংবাদ মাধ্যম বা গণ মাধ্যম হল গণতন্ত্রের হৃদস্পন্দন স্বরূপ। গণমাধ্যমের মুখ চেপে ধরলে গণতন্ত্রের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে এবং আমরা উল্টো পথে হাঁটা শুরু করব।

আমরা আশাবাদী। আমরা চাই সংবাদ মাধ্যম তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। সাদা কে সাদা বলবে আর কালো কে কালো।


সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×