somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই লাভ টকিং

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ণিমাতে ঝিনুক সম্পূর্ণরূপে তার কোল থেকে বের হয়। কাঁকড়া এরকম খোলা ঝিনুক দেখলে তাতে একটা পাথর বা সামুদ্রিক আগাছা ছুড়ে দেয়। ঝিনুক তার কোল আর খোলা বন্ধ করতে পারে না। কাঁকড়ার খাবারে পরিণত হয়।

যখন আপনি কাউকে কথায় প্রভাবিত করতে চাইবেন তখন আপনি বেশি কথা বলবেন, যত বেশি কথা বলবেন তত আপনাকে সাধারন মনে হবে এবং আপনার নিয়ন্ত্রণ তত কমতে থাকবে। যে কথা আপনি এক লাইনে শেষ করতে পারেন সে কথার পিছনে অতিরিক্ত শব্দ বের করা অপ্রয়োজনীয় মনে করি। যাদেরকে বোঝাতে চাইছেন তাদের জন্য ইশারায় কাফি এবং যাদেরকে সাবধান করতে চাইছেন তাদের জন্য একটা শব্দই যথেষ্ট। আমরা জানি আপনি অনেক বিচক্ষণ এবং সাহসী একজন ব্যক্তি। আপনার কথায় আমরা সব সময় সাহস খুঁজে পাই। আপনি আজকে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে। দেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে । আমরা চাই আপনি আরো কাজে মনোযোগী হন, সময়োপযোগী সিদ্ধান্ত নিন এবং বাস্তবায়ন করুন। আপনি যখন প্রয়োজনের তুলনায় কম কথা বলবেন তখন আপনাকে আরো বেশি ক্ষমতাবান এবং সাহসী মনে হবে, যা এই মুহূর্তে বেশি দরকার। আপনি যদি অতিরিক্ত কথা বলে নিজেকে হালকা করে ফেলেন তখন ষড়যন্ত্রকারীরা আপনাকে তুলার মত উড়িয়ে ফেলবে। সমালোচনাকারী সমালোচনা করবে। এই সমালোচনা আপনাকে ডিস্টার্ব করবে। আপনি মনোযোগ হারাবেন এবং আমরা হারাবো একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করার সম্ভাবনা।

আমাদের উচিত এই মুহূর্তে একটি অসাধারণ একশন প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করা। আমাদের হাতে সময় কম। দ্রুত বদলাতে হবে সবকিছু। সবার জন্য একটি সুস্থ ধারার বাংলাদেশ তৈরি করতে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পুরা বাংলাদেশ আপনাদের দিকে তাকাই আছে। আপনারা অশুদ্ধ রাজনীতিকে শুদ্ধ করতে কি প্ল্যান গ্রহণ করছেন, দুর্নীতি বন্ধ করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, খাদ্যে ভেজাল বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ কি, সুশাসন প্রতিষ্ঠার পিছনে আপনাদের ভূমিকা কি, পাচারকৃত টাকা কি আদৌ ফেরত আসবে, রাজনৈতিক বিবেচনা যেসব ব্যাংক থেকে টাকা হরিলোট হয়েছে তার কি করবেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের পরিকল্পনা আমাদের কবে জানাবেন, প্রশ্নপত্র ফাঁসকারীদের শাস্তির ব্যবস্থা আদৌ করবেন কি, হাজারো প্রশ্ন, সবচাইতে বড় প্রশ্ন মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিবেন কিনা যাতে কোন রাজনৈতিক দল ভবিষ্যতে ছাত্র জনতার দিকে বন্দুক তাক করাতে সাহস না পায়।








সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×