somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বৈরশাসকরা কেন বারবার ফিরে আসে?

২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফরাসি বিপ্লব এর মাধ্যমে অষ্টাদশ শতকে ফ্রান্সের গণতন্ত্রের সূচনা হয়েছিল। স্বাধীনতা, সাম্য ও মৈত্রী এই স্লোগানটি সামনে রেখেই তারা গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে। এই বিপ্লব ছিল মূলত স্বৈরশাসক লুই সরকারের বিরুদ্ধে। তৎকালীন ফ্রান্সের সাধারণ জনগণ বছরের পর বছর ধরে লুই সরকারের নির্যাতনের শিকার হন। এই নির্যাতিত ও বঞ্চিত মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই ফরাসি বিপ্লব কারণ সমগ্র ফ্রান্সের ৯৫ শতাংশ সম্পত্তির মালিক ছিল মাত্র পাঁচ ভাগ মানুষ অথচ সেই পাঁচ ভাগ মানুষই কর ফাঁকি দিত এবং এর ফলে বেড়েছিল সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, সাথে ছিল রাজনৈতিক ও প্রশাসনিক অব্যবস্থাপনা, নিয়ন্ত্রণহীন জাতীয় ঋণ, উচ্চ বেকারত্ব, উচ্চ মূল্যস্ফীতি এবং খাদ্য সংকট। লুই সরকারের সাথে ছিল অসৎ মন্ত্রিসভা (যেমন অর্থ মন্ত্রণালয় দায়িত্বে ছিল জ্যাক ন্যাকার) তারা আবার নিজেদেরকে জাতীয় অভিভাবক জ্ঞান মনে করতেন এবং কিছু জেনারেল ও রক্ষীবাহিনী যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে বাস্তিল দুর্গের বন্দী করে নির্যাতন করত। বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী লুই সরকারের নির্যাতন এবং জুলুমের প্রতিক । একবার কোন বন্দী সেখানে প্রবেশ করলে আর জীবন নিয়ে ফিরে আসার সম্ভাবনা থাকতো না।



২০০ বছর পরে এসোও লুই সরকারের সাথে হাসিনা সরকারের চরিত্রের কোন অমিল খুঁজে পাওয়া যায় না। অদক্ষ ও ক্ষমতা লিপ্সু মন্ত্রিসভা, দলকানা মিডিয়া, পা চাটা প্রশাসন ও পুলিশ বাহিনী, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, দুর্নীতিবাজ গভর্নর এবং ব্যাংক লুটপাট, চরম দুর্নীতি ও অর্থপাচার, নির্যাতন, আয়নাঘর ......…বলে শেষ করা যাবে না।

১৭৭৯ সালের বাস্তিল দুর্গ গত ১৫ বছরে আয়নাঘরে রূপ নিয়েছিল। বাস্তিল দুর্গের সেই অত্যাচারী প্রেতাত্মারা ভর করেছিল বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা বাহিনীর উপর। গত ১৫ বছর ধরে দেখলাম সরকারের এক দানবীয় রূপ যেখানে গণহত্যা, ভিন্নমত অবলম্বীদের গলা চিপে ধরা, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। কে বানাল এই দানবীয় সরকার? একসময় যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন কেন তিনি পথ হারালেন?

জেনারেল এরশাদের নয় বছর স্বৈরশাসন, স্বৈরাচারী মনোভাব নিয়ে খালেদার ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে প্রশ্নবিদ্ধ নির্বাচন, প্রধান বিচারপতি কে এম হাসানকে বয়স বাড়িয়ে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, মাইনাস টু ফর্মুলা, ২০০৮ নির্বাচনে হাসিনা সরকারের জয়, তত্ত্বাবধায় সরকারের আইন বাতিল, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, যুদ্ধ অপরাধীদের ফাঁসি কার্যকর, ভারত প্রীতি , স্বৈরাচারী মনোভাব....... এ যেন স্বৈরাচারের দুষ্টচক্র।

এই দুষ্টু চক্র থেকে বের হওয়ার উপায় কি? পলিটিক্যাল পার্টি অ্যাক্টের কনসেপ্ট কি এর সমাধান দিতে পারে? যে দেশে ৭২ এর সংবিধান এত কাটাছেঁড়া হয়েছে যে তা আবার পুনরাই লেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেখানে পলিটিক্যাল পার্টি এক্টও অকার্যকর করতে কোন দল কি বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে?

এর সমাধান কি? ইতিমধ্যে দলীয় লোকদের ভিসি বা প্রশাসনে বসানোর তোর জোর, চাঁদাবাজি-দখলদারিত্ব শুরু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। আমরা যতই বলি সংস্কার! সংস্কার! বা কবে নির্বাচন ? দেশ সংস্কার করতে সময় লাগবে, সব সময় দিতে হবে। এই সংস্কার কি রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে ধরে রাখবে নাকি নিজেদের স্বার্থে নিজেরাই পুনরায় সংস্কার করে নিবে?
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×