somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরবে নিষিদ্ধ হলো ৫০ নাম

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের নাগরিকদের জন্য ৫০টি নাম নিষিদ্ধ করল দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির সংস্কৃতি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ নামগুলো নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য ইনডিপেনডেন্টের খবরে এ তথ্য জানানো হয়।

এ সিদ্ধান্তের ফলে সৌদি আরবের অভিভাবকেরা আর বেশি দিন তাঁদের সন্তানদের লিনডা, আলেস, অ্যালেইন, বেনিয়ামিন এমন নামে ডাকতে পারবেন না।

ইসলামে বেনিয়ামিন হলেন নবী ইয়াকুবের ছেলের নাম। এ ছাড়া বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামও বেনিয়ামিন নেতানিয়াহু।

গালফ নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু কিছু নাম নিষিদ্ধ করেছে কারণ এগুলো ধর্ম বিরোধী, অন-আরবিক, অ-ইসলামি, সৌদি সংস্কৃতি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক। কিছু কিছু নাম বিদেশি ও ‘অনুপযুক্ত’ হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন কিছু শব্দ যেমন সিমে (মহামান্য ), মালেক (রাজা), মালিকা (রানি) এগুলো অন্য কারও ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
তবে এসব নিয়মের কোনোটাতেই পড়ে না এমন কিছু নামও নিষিদ্ধ করা হয়েছে।

গালফ নিউজ নিষিদ্ধ নামের তালিকা প্রকাশ করেছে। সেই নামগুলো হলো, মালাক, আবদুল আতি, আবদুল নাসের, আবদুল মুসলেহ, বেনিয়ামিন, নারিস, ইয়ারা, সিতাভ, লোল্যান্ড, তিলাজ, বারাহ, আবদুল নবি, আবদুল রাসূল, সিমে, আল মামলাকা, মালিকা, মামলাকা, তবারক, নারদিন, স্যান্ডি, রামা, মালাইন, ইলাইন, ইনার, মালিকতিনা, মায়া, লিন্ডা, রান্দা, বাসমালা, জিবরিল, আবদুল মুইন, আবরার, ইমান, বেয়ান, বাসির, ওয়াইরলাম, নবী, নবীয়া, আমির, তালাইন, আরাম, নারিজ, রিতাল, আলিস, লারিন, কিবরিয়াল, লাউরেন




খবর প্রথম আলো
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×