somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পড়া- The Sorrows of Young Werther

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার জীবনে পড়া অন্যতম শ্রেষ্ঠ রচনা এই বই, জার্মান সাহিত্যিক ভন গেট্যের The Sorrows of Young Werther. “ফাউস্ত” এর পর নিঃসন্দেহে এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ রচনা এবং পৃথিবীর শ্রেষ্ঠ ট্র্যাজিক গুলোর একটি।
বইটি পড়বার আগে শুনেছিলাম, এই উপন্যাসটি প্রকাশিত হবার পর বইটি পড়ে সে সময়কার অসংখ্য জার্মান তরুন আত্মহত্যা করেছিলেন! যথার্থ শুনেছিলাম। উপন্যাসটি পড়ে আমাকেও একই অনুভূতি গ্রাস করেছিল। শুদ্ধ প্রেম করেও কেউ যদি তার ভালোবাসার সাক্ষাৎ না পান, তিনিও উপন্যাসের নায়ক, তরুন ভের্টরের সাথে নিজেকে একাত্ম করে ফেলবেন। এবং এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।
কি অসাধারন একটি উপন্যাস! ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধ্যাবোধ, বিবেকের সাথে অন্তরের টানাপোড়ন আর সবশেষে মহৎ আদর্শের কাছে পরাজয় এবং আত্মত্যাগের এক অপূর্ব সংমিশ্রনে এ এক অসাধারন ত্রিভূজ প্রেমের ট্র্যাজিক উপ্যাখ্যান। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আত্মদর্শন, উপন্যাসটির গঠন, বর্ননার ধারা, কাহিনী এবং পরিনতি- সবকিছুই সত্যি অসাধারন, অতুলনীয়। ট্র্যাজিক হলেও এই উপন্যাসটি শেকসপিয়ার নাটক, “রোমি-জুলিয়েট” এর থেকে একেবারেই ভিন্ন ধাঁচের, কোন কোন ক্ষেত্রে “রোমিও-জুলিয়েট”কেও ছাড়িয়ে যায়।
উপন্যাসটি যেই পড়ুন না কেন, ভের্টরকে অন্তরস্থল থেকে শ্রদ্ধ্যা করতেই হবে। উপন্যাসের পাতায় পাতায় পাঠককে ভের্টর শেখাবে পবিত্র ভালোবাসার প্রকৃত অর্থ, ভালোবাসার প্রতি বিশ্বাস, শ্রদ্ধ্যাবোধ এবং পবিত্র প্রেমের জন্য মহৎ আত্মোৎসর্গ। উপন্যাসটি শেষ করবার পর এর রেশ দীর্ঘক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখবে, অতি আবেগপ্রবনেরা, অন্তত যাদের সাথে ভের্টরের শোকগাঁথা খানিকটা হলেও মিলে যাবে, তারা অশ্রসিক্ত না হয়ে পারবেনই না।
যারা উপন্যাসটি পড়েছেন তাঁরা আমার সাথে একমত হবেন। যারা এখনও পড়েন নি , যথাশীঘ্র পড়ে ফেলুন। নিঃসন্দেহে এটি আপনার জীবনে পড়া অন্যতম শ্রেষ্ঠ রচনা হতে যাচ্ছে।
জার্মান জানলে জার্মান কপিটি সংগ্রহ করে পড়ুন, না হলে ইংরেজি সংস্করনটিই পড়া উত্তম। বাংলা অনুবাদও অনেক পাবেন, তবে ভালো অনুবাদ না হলে উপন্যাসের অনেকাংশের স্বাদ থেকে বঞ্চিত হবেন।

লেখাটি পড়বার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×