আজ আবার তৃতীয় সত্ত্বাটাকেও বিসর্জন দিয়ে দেব ৷
ভুলগুলো আর না শুধরে ওতেই তাকে জড়িয়ে নেব ৷
হাল না ধরে স্রোতের টানে নৌকোটাকে ভাসিয়ে দেব ৷
উজান হতে ভাটির টানে অধঃপাতের পথ ধরে এগোব ৷
-
মিতালী গড়বো নিকৃষ্টের সাথে ভাব করবো তাতে ৷
যাকে পারব বুঝিয়ে যাব,ধরতে সে পথ আমার সাথে ৷
দেখাব যত ছাঁয়ার মায়া,টানব যেতে সেই সে দীগনেতে ৷
ডুবাব ওদের মন ভুলিয়ে আঁধার-অভিশাপের মোহনাতে ৷
-
তারপর ছুটবো একা দূরন্ত হয়ে,খুজব যত শান্ত সময় ৷
ঝলসে দেব সবার চোখ,অন্ধকারের অল্প আলোয় ৷
ভাঙ্গব যত বেড়া-জাল,বাঁচাব ওদের এ আলোয় যারা বাঁচতে চায় ৷
বুঝবে ওরা বাঁচার মর্ম,জীবন সাজাবে আলো-অন্ধকারের তুলনায় ৷
-১৭ই আগস্ট ২০১৫
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




