somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Subject Review: Nuclear Science & Engineering in Bangladesh

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

CSE এর প্রথম অক্ষর C কে বদলে N বসিয়ে দিলেই সেটা NSE মানে "নিউক্লিয়ার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং" হয়ে যায়।
দেশে এই বিষয়টা নতুন বলেই অনেকের মনে হাজারো প্রশ্ন আছে, যদিও বা অনেক জায়গাতেই অনেকেই অনেক রিভিউ দিয়েছে। আমি আরো একটা রিভিউ দিচ্ছি একদম সব ক্লিয়ার করার জন্যে। সো আগামী দশ-পনের মিনিটের জন্যে চলুন প্রশ্নোত্তরের গল্পে মাতি...

১/ NSE সাবজেক্টটা কি বা কেমন...?
- নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের অ্যাপ্লাইড শাখাটাকেই আসলে এই বিষয়ের ভিত্তি-প্রস্তর হিসেবে ধরা হয়। যদিও NSE নামটা শুনলেই পারমানবিক বোমা বা পারমানবিক বিদ্যুৎ শক্তির প্ল্যান্ট চোখের সামনে ভাসতে থাকে। বিষয়টা ঠিক তা না। এই দুটো বিষয় ছাড়াও রেডিয়েশন, নিউক্লিয়ার সেফটি, নিউক্লিয়ার হেলথ, নিউক্লিয়ার ওয়েস্ট মেনেজম্যান্ট, ফিউচার অব নিউক্লিয়ার এনার্জি সহ এমন আরো অনেক কিছু যুক্ত আছে এর সংগে...

২/ এই সাবজেক্ট কি আমি পড়তে পারব?/ এটা কি খুব কঠিন সাবজেক্ট...?
- প্রথমেই বলি, ইঞ্জিনিয়ারিং এর কোন সাবজেক্টই সহজ না। সব গুলোই কঠিন, তবে আমাদের শিক্ষা ব্যাবস্থায় অন্যান্য সাবজেক্টের থেকে এটার ক্রেডিট আওয়ার কিছুটা কম। তাই সে হিসেবে সহজ বলা যেতেই পারে।
তবে এই সাবজেক্টে ভাল করতে হলে অবশ্যই ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যালকুলাস, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান আর রসায়ন বিজ্ঞান এ ভালো হতে হবে। অবশ্য এত ভয় পাওয়ারও কিছু নেই, শুধু বেসিক লেভেল ঠিক থাকলেই চলবে।

৩/ এই সাবজেক্ট পড়ে কি চাকুরী পাবো...?
- তাও ভালো জিজ্ঞেস করো নাই যে বিয়ের জন্যে বর/পাত্রি পাবা কিনা...! ;) (দিনকাল যা পড়ছে...।!! :p ) শোন, সাবজেক্ট যেহেতু আছে তার চাকুরিও কোথাও না কোথাও আছে, দেশে কিংবা বিদেশে। শুধু চাকুরীর চিন্তায় ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে এই সাবজেক্ট এভয়েট করাই উত্তম। কারন দেশে এখনো ঐ ভাবে কোন ফিল্ড গড়ে উঠে নি। আর এটা মূলত রিসার্চ বেসড্‌ সাবজেক্ট। তবে বাইরের বিশ্বে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগটা অন্যান্য সাবজেক্টের থেকে এই সাবজেক্টে অনেক বেশি, কারন এটা পুরো দুনিয়াতে নতুনই বলা চলে।

৪/ এই সাব্জেক্টের চাকুরীর সেলারী কেমন...?
- একটা স্ক্রীন শট দিয়ে দিচ্ছি, যারা অলস তারা দেখে নিও। আর যারা একটু আগ্রহী তারা গুগলে সার্চ করলেই দেখতে পারবা, বিশ্বে চাহিদা বা সেলারির দিক থেকে দুই নাম্বারের সাবজেক্টটাই Nuclear Science & Engineering



৫/ দেশে কোন চাকুরি আছে...?
- না নাই, থাকলেও ২-৩% এর মত। তবে রুপপুর কমপ্লিট হলে অনেকই চাকুরী পাবে। আরো পাঁচটা প্রজেক্ট আছে প্রক্রিয়াধীন। এই সাবজেক্টের চাকুরী না থাকলেও অন্যান্য অনেক জায়গায় চাকুরী পাবে। একটা গ্রাজুয়েশন থাকলেই হল। যেমন কর্পোরেট সেক্টর তার মধ্যে অন্যতম। তবে সে জন্যে ইঞ্জিনিয়ারিং ছাড়াও আরো অনেক দক্ষতা থাকা লাগবে সে ক্ষেত্রে।

৬/ এই সাবজেক্টের ভবিষ্যত কি...?
- কোন সাবজেক্টেরই ভবিষ্যত নাই যদি কেউ সেটা না পড়ে। এই সাবজেক্টের ভবিষ্যতই তুমি । যে পড়াশোনা করে গড়ে দিয়ে যাবে এটার ভবিষ্যত। তবে এই সাবজেক্ট পড়ে ডাক্তারিও করতে পারবা, যদি রেডিয়েশন নিয়ে পড়।যদিও এই সাবজেক্ট এর অন্যতম ভবিষ্যত ভাবনা হল নিউক্লিয়ার ওয়েস্ট নিউট্রালাইজেশন আর নিউক্লিয়ার ফুয়েল ইন ভেহিক্যাল। সহজ কথায়, নিউক্লিয়ার বর্জ্যের দূষন কমানো এবং নিউক্লিয়ার শক্তি দিয়ে যানবাহন চালানোর মত কোন টেকনোলজি বের করা। চলে আস তুমি,তাক লাগিয়ে দিয়ে যাও দুনিয়াকে এর একটা টেকনোলজি উদ্ভাবন করে... :)

৭/ বাংলাদেশে NSE কেমন হবে...?
- এই সাবজেক্ট বুঝতে হলে অবশ্যই প্র্যাক্টিক্যাল সাইটে স্ট্রং থাকা লাগবে , আর সেই সুযোগটা ঢাকা ভার্সিটি আর মিস্টের মত অন্য কোন ভার্সিটি ভালো দিতে পারবে কিনা সন্দেহ আছে। দেশের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং খোলা মিস্টে। এ বছর খুলছে কুয়েটে। বাকিটা নিজেই বুঝে নাও। তবে এইটুকু নিশিত বলা যায় আমাদের দেশে এই সাবজেক্টের ভবিষ্যত খুবই ভালো।

৮/ এই সাবজক্টের জব ফিল্ড গুলা কি কি...??
- উপরের থেকে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছ আশা করি, তারপরও যদি আরো জানতে ইচ্ছে হয় তবে কষ্ট করে একটু গুগলে সার্চ করে দেখ, আমার থেকেও ভালো ইনফর্মেশন গুগল দিতে পারবে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×