
আজকে দেখে এলাম বাংলাদেশের প্রথম সুপারহিরো মুভি বিজলী।
.
মুভির কাহিনী টিপিকাল সুপারহিরো ঘরানার সাথে যুক্ত হয়েছে বাংলা আবেগ ।
.
ববির অভিনয় তার আগের মুভি গুলো থেকে ভালো ছিলো মানতেই হয় । সবচেয়ে ভালো লেগেছে নায়ক রনবীরকে এতো সাদাসিধা কিন্তু এতো ড্যাশিং নায়ক বাংলা সিনেমায় আগে দেখা যায়নি বলাই যায়
.
মুভির ভালো দিক বলতে যদি টিভি সিরিজ এর হিরো গুলার সাথে তুলনা করি তাহলে বলতে হবে ফার্স্ট এটেম্পট হিসাবে জোশ ছিলো কারণ টিপিকাল সুপার হিরো গুলাতে যেমন দ্বায়িত্ব পালন করতে দেখা যায় অথবা দেশ বাচাতে দেখা যায় এখানে এমন কিছু এখনো দেখায়নি ।
.
বিজলী সিরিজ এর ফার্স্ট ছবি এটি কারণ ছবির শেষে টু বি কন্টিনিউড লেখা ছিলো
.
মুভির গান গুলো খুবই শ্রুতি মধুর আর বাংলা সিনেমায় এর আগে এতো সুন্দর লোকেশন শ্যুটিং হয়েছে কিনা জানা নেই বিশেষ করে আইসল্যান্ড এর দৃশ্য গুলা নয়নাভিরাম ।
.
যেহেতু সুপারহিরো মুভি তাই সুপার পাওয়ার নিয়ে কিছু কথা বলা যাক বিজলী কে মূলত সুপারগার্ল ফ্ল্যাশ আর বাংলাদেশী ইমোশনাল গার্লফ্রেন্ড এর মিক্স একটা ক্যারেক্টার বলা যায় । আমার কাছে ভালোই লেগেছে এই প্রথম নাচ গান করা সুপার হিরো দেখলাম তো
.
তার উপর সুপারহিরোরে থাপড়ায় অজ্ঞন করার মত কিছু সীন ছিলো
.
বাজে দিক গুলো বলতে গেলে কিছু কিছু জায়গায় গল্প খাপ ছেড়ে দিতে নিয়েছিল এবং এখানে বিজলী কে তা দেখানো থেকে তার প্রথম মিশন দেখাতে গিয়ে অনেক বড় কাহিনী কিছুটা জগাখিচুড়ী পাকানোর অবস্থা হয়েছিল কিন্তু টু বি কন্টিনিউ এ আরো ভালো কিছু হবে আশা করা য্য । এ ছাড়া কস্টিউম যা দিয়েছে তা একদমই ফালতু নরমাল ড্রেস গুলা ফার্স্ট ক্লাস আর হিরোর ড্রেস টাই নরমাল হয়ে গেছে ।
.
সবার শেষ কথা বাংলার প্রথম সুপারহিরো মুভি ৮০ এর দশকের সুপারম্যান আর রবিনহুড বাদ দিলে । কলকাতায় ও এখন পর্যন্ত এই ধরনের ছবি হয়েছে কিনা জানা নেই । তাই বল্বো একবার দেখে আসুন বিজলী আশা করি ভালো লাগবে কিছু ন্যাকামি আর বাংলাদেশের মুভি এটা মনে রাখলে ।
.
সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা যেহেতু বাংলা নববর্ষ শুরু হয় সূর্য উদয় এর পর
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



