somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার্জার

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জীবনের ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আজকে শেয়ার করলাম।
অনেক দিন আগে ফেসবুকে একটা গ্রুপের পোষ্ট এর কমেন্টে একটা মেয়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে খুব ঝগড়া হয় (মেয়েটার নাম ছিলো লামিয়া)। ঝগড়াটা এক পর্যায়ে ইনবক্সে চলে আসে। তো অনেকখন যাবত ঝগড়া করার পর দুজনই একপর্যায়ে এসে ক্লান্ত হয়ে পরি।এর পর আস্তে আস্তে আমরা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যাই। বন্ধু থেকে অল্প অল্প করে এক পর্যায়ে এসে ভালবাসার বন্ধনে আবদ্ধ হই।আর চার-পাঁচটা কাপলদের মতো আমারদের সম্পর্কটাও ছিল অনেকটা মিষ্টি । ছিলো কেয়ারিং, শেয়ারিং, দুজন দুজনকে বুঝতে পারা। অনেকটা হ্যাপি কাপল ছিলাম আমরা।।২৪ ঘন্টার মাঝে ১৭-১৮ ঘন্টা আমাদের মেসেঞ্জারে একে অপরকে মেসেজ করা চলতো। আর ফোনে তো কথা হতই।
ওদের বাসাটা ছিলো আমাদের এলাকার পাশের এলাকার আগের এলাকাটার পরের এলাকায় । আমাদের এলাকা থেকে ওদের এলাকায় যেতে ৩০-৩৫ মিনিট সময় লাগে। প্রায় সময়ই আমি ওদের এলাকায় যেতাম দেখা করার জন্য। অনেক সময় আমাদের দেখা হতো আবার অনেক সময় হতো না।
এই রকমভাবেই চলছিলো আমাদের সম্পর্কটা। কিন্তু গত কয়েক দিন ধরে আমাদের মাঝে যোগাযোগ একে বারেই কম । ও আর আগের মত আমার কেয়ার করে না। ওর মোবাইলে ফোন দিলে প্রায়ই ওয়েটিং পেতাম । মেসেঞ্জারে মেসেজ করলে রিপ্লে আসে না। আর আসলেও অনেকখন পরপর আমার কথার রিপ্লে দেয়। ওর এরকম ব্যবহারে খুব কষ্ট হতো। কিছুই ভালো লাগতো না।
তো একদিন যখন ওদের এলাকায় গিয়েছিলাম দেখলাম লামিয়া আর একটা ছেলে একটা সাদা রঙের গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলতেছে আর একটু পরপর ছেলেটা লামিয়ার গালে হাত দিতেছে। লামিয়া কিছুই বলতেছে না শুধু মুচকি মুচকি হাসতেছে। এই গুলা দেখে আমি আমার মোবাইল বের করে যখন হাতে নিলাম ঠিক তখনই দুজন মিলে ওই সাদা রঙের গাড়িটার ভিতরে ডুকে যাচ্ছে আর আমি সাথে সাথে আমার মোবাইলের ক্যামেরা চালু করার জন্য যেইমাত্র ক্যামেরা এপ্স চালু করতে যাবো ঠিক তখনই আমার মোবাইলটা অফ হয়ে যায়। আমি সাথে সাথে মোবাইলটা অন করার চেষ্টা করি কিন্তু কাজ হচ্ছিলো না।ভেবেছিলাম হইতো চার্জ নেই তাই অফ হয়ে গেছে। কিন্তু পরে বাসায় এসে মোবাইলটা চার্জে দেওয়ার পরও চার্জ হচ্ছে না।
মনে হয় মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেছে।
এখন আমি জানতে চাচ্ছিলাম যে,
আমার মোবাইলের ব্যাটারি কি বাজারে পাওয়া যাবে? আর দাম কত নিবে। প্লিজ কেউ হেল্প করেন :(
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×