
কিছু দিন আগের কথা...
.
এক পরিচিত আন্টি বাসায় এসে আম্মুকে বুঝাচ্ছে ছেলে তো বড় হইছে এক্টূ খোজ খবর রাইখেন সারাদিন কই কই থাকে না জানলে তো হচ্ছে না...
.
আম্মু উত্তর দিলো ছেলে ক্লাস অফিস আর বাসা ছাড়া কোথাও যাওয়ার সময় ও পায় না :3
.
আন্টি কাউন্টার দিলো নির্ঘাত তাইলে সারারাত ফোনে কথা বলে । আম্মু জবাব দিলো ওর সিম পোস্ট পেইড ওর বাপ বিল দেয় সারা মাসে ২০০ টাকাও বিল আসে না :3
.
এর পর আন্টিকে বলতে শুনলাম খেয়াল রাইখেন যাতে কোন বাজে মেয়ের পাল্লায় না পড়ে তাহলে কিন্তু আপনার জীবন টাও শেষ :3 আম্মু বললো আমার ছেলের মেয়ে বন্ধু দূরে থাক ছেলে বন্ধু ও হাতে গোনা ৪ ৫ জন যাদের সবাইকে আমি চিনি :3
.
পরে আম্মু জিজ্ঞেস করে আমার ছেলের এতো খোজ কেন হুট করে ?? আন্টি বললো ওরে মনে হয় ঐদিন দেখছি একটা সুন্দরী মেয়েরে নিয়া রিক্সা নিয়া ঘুরতেছে কালো পাঞ্জাবী আর মেয়ে কালো শাড়ী পইড়া :3 আম্মু জবাব দিয়া দিলো আমার পোলার কালো কোন পাঞ্জাবীই নাই :3
.
আজকে শুনি ঐ আন্টির জামাই ৫ বছর আগে দ্বিতীয় বিয়ে করছে আজকে ধরা খাইছে বাচ্ছা সহ
.
মোরালঃ নিজের চরকায় তেল দেও
.
কুয়াশা
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



