
রোম যখন পুড়ে নিরো তখন বাঁশি বাজায় ।
.
এই সময়ের জন্য এই প্রবাদটা একদম যথার্থ । একটা ন্যায়ের আন্দোলন কে মানুষ রাজনৈতিক আন্দোলনে নেয়ার চেস্টা করছে যা ভয়াবহ ।
.
যে ছাত্র গুলো আজ রাস্তায় এরা সারা জীবনের জন্য রাস্তায় নামে নাই । এরা রাস্তায় দাবীতে আসছে দাবী পূরণ হলে যা চলে যাবে ।
.
কিন্তু এদের দিকে আপনাদের নোংরা উদ্দেশ্যের জন্য যে টার্গেট ছুড়ে দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে ??? আমাদের ছাত্ররা ন্যায়ের জন্য নেমেছে অন্যায় কে প্রশয় দিতে না ।
.
এই যে বাচ্চাগুলোকে পুলিশের প্রতি লেলিয়ে দিচ্ছেন WE WANT JUSTICE লেখা ছবিকে এডিট করে গালি লিখে দিচ্ছেন এর ফল কি খুব ভালো হবে ???
.
আপনি হয়তো সস্থা কয়েকটা লাইক পেলেন কিন্তু এতে করে একজন এর কপালে আসতে পারে ঘোর বিপদ ।
.
যেখানে ছাত্ররাই রাস্তা বন্ধ করে দিয়েছিল সেখানে আজ সকালে পুলিশই উত্তরা এয়ারপোর্ট বিশ্বরোডের রাস্তা বন্ধ করে দিয়েছে ।
.
তাই আন্দোলন এর মূল এজেন্ডায় ফিরে আসুন অন্যকে ছোট করা অপমান করা গালাগালি করা কখনই আন্দোলন এর মূল লক্ষ্য হতে পারে না ।
.
ব্যক্তিস্বার্থে এই বাচ্চাগুলোর ক্ষতি করবেন না
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



