somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক জামায়াত করা: পাপ না দেশবিরোধী? এই প্রশ্নের প্রতি উত্তর

০৮ ই জুলাই, ২০২৫ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেহেতু উক্ত পোস্টের লেখক ভিন্নমত সহ্য করতে পারেন না এবং সত্যের মুখোমুখি হবার সাহস তার নেই আর তাই আমাকে ব্যান করে রেখেছেন, তাই তার উদ্দেশ্যপ্রণোদিত, ধান্দাবাজিমূলক এবং চালাকিপুর্ন পোস্টের জবাব এখানে দিতে বাধ্য হচ্ছি।

সকল প্রশংসা আল্লাহর নামে শুরু করিলাম।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একদিকে জাতির অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ছিল একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। সে সময় দেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামি স্বধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল। একজন গর্বিত বাংলাদেশী হিসেবে এই প্রশ্ন রাজনৈতিক জামায়াত করা কি পাপ না দেশবিরোধী? আমার কাছে শুধুই রাজনৈতিক নয়, এটা জাতিগত চেতনা ও নৈতিকতার প্রশ্ন।




ইতিহাসকে স্মরণ করা জরুরি
১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া জামায়াত বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি করে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আল-বদর, আল-শামস, রাজাকার বাহিনীর প্রধান উপদেষ্টা ছিল এই জামায়াত। আমাদের মায়ের কোল খালি হয়েছে, বোনেরা ধর্ষিত হয়েছে, হাজারো শহীদের রক্তে মাটির রঙ লাল হয়েছে এই সংগঠনের প্রত্যক্ষ সহায়তায়।

রাজনীতি ও বিশ্বাসের জায়গা থেকে বিচার
জামায়াত দাবি করে, তারা ইসলামি রাজনীতি করে। কিন্তু প্রশ্ন হলো কোন ইসলাম? যে ইসলাম ন্যায়, মানবতা ও সত্যের পক্ষে, সেই ইসলাম কি নিরস্ত্র মানুষের ওপর গুলি চালাতে বলে? যারা দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে গণহত্যায় লিপ্ত হয়েছে, তারা কি সত্যিকারের ধর্মভিত্তিক রাজনীতি করতে পারে?





একজন মুসলমান হিসেবে আমি জানি, পাপ হচ্ছে এমন কাজ, যা আল্লাহর নীতিমালার পরিপন্থী। আর একজন দেশপ্রেমিক হিসেবে আমি বলি দেশদ্রোহ হচ্ছে এমন কাজ, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়। জামায়াতের অতীত কাজকর্ম এই দুইয়ের সঙ্গেই সাংঘর্ষিক।

জামায়াত করা কি পাপ?
ধর্মকে বিকৃতি করে রাজনীতি করা, মিথ্যার ওপর ভিত্তি করে মানুষকে বিভ্রান্ত করা, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন ও গৌরবগাথা প্রচার করা এগুলো ইসলামের দৃষ্টিতেও গর্হিত। যারা ইসলামকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, তারা ইসলাম নয়, নিজের স্বার্থরক্ষা করে।

তাই একজন বাংলাদেশীর হৃদয় থেকে বলা যায়, জামায়াতে ইসলামির মতো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া শুধু রাজনৈতিকভাবে ভুল নয়, এটা নৈতিকভাবে পাপ।

জামায়াত কি দেশবিরোধী?
আমাদের ইতিহাসের পাতায় তাদের দেশবিরোধিতার প্রমাণ মেলে বারবার। তারা শুধু ১৯৭১ সালে নয়, পরবর্তীতেও মৌলবাদী শক্তি উসকে দিয়ে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে বাধা সৃষ্টি করেছে। তারা কখনো পাকিস্তানের প্রতি মোহ ছাড়তে পারেনি। তাদের আদর্শ, নীতি ও অবস্থান বরাবরই দেশের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।



তাই বলা যায় জামায়াত করা নিঃসন্দেহে দেশবিরোধী কর্মকাণ্ড।

একজন বাংলাদেশী হিসেবে আমার বিশ্বাস, দেশের স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয়, মানে একটি চিন্তাধারা যা মুক্তি, মানবতা ও গণতন্ত্রের পক্ষে। যারা সেই চিন্তাধারার বিরুদ্ধে গিয়ে স্বাধীনতা বিরোধিতার ধারক বাহক সংগঠনের রাজনীতি করে, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।

সুতরাং, জামায়াতে ইসলামির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া শুধু পাপ নয়, এটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, লক্ষ শহীদ ও ধ্বর্ষিত মা বোনদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা, একটি ঘৃণিত দেশবিরোধী কাজ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ৮:২১
২০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবীর পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কিত হাদিসটি ২৫টি হাদিসগ্রন্থে নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭

আমি গতকাল হযরত মুসা (আ) গাছের পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছিলাম। এটা ব্লগার নতুন চ্যালেঞ্জ করেন। আমি এরপরে সিহাহ সিত্তাহ-এঁর ৬টি হাদিসগ্রন্থ-সহ ২৫টি হাদিসগ্রন্থ থেকে 'কী... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×