somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের দর্শনে.....

১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চীন, কোরিয়া,‌ জাপান এই তিন দেশের ধর্ম ও সমাজ ব্যবস্থা আমার কাছে খুবই জটিল মনে হয়। যেমন কনফুসিয়াসজম, সিন্টো, টাও, বৌদ্ধ, শ্যামান, নাস্তিক এতগুলো ধর্ম ও দর্শন এখনো বিদ্যামান। একজন মানুষ একাধারে কনফুসিয়াসজম দর্শনে অনুসরণ করতে পারে একই সাথে বৌদ্ধ ও শ্যামানিজম বিশ্বাস করতে পারে। এর কোনটি ই একটির সাথে আরেকটি সাংঘর্ষিক না। কি অদ্ভুত তাই না!

বর্তমানে সমাজ ব্যবস্থায় এই দেশগুলো তে ধর্মের উপস্থিতি একদমই কম। হয়তো এইজন্য দেশগুলো এতো উন্নত! কাজ, যৌন্যতা এবং মদ এটাই তাদের ধর্ম; এটা আমার ব্যাক্তিগত উপলব্ধি।



সিউলের মধ্যে যুগে নির্মিত প্রসিদ্ধ একটি বৌদ্ধ মন্দির দেখার সুযোগ হয়েছিল একবার। এক শীতের সন্ধ্যায় ইচ্ছে হলো ঈশ্বর কে দেখার; ঈশ্বর অবশ্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের। কোরিয়ান প্রাচীনকালে নির্মিত কাঠের প্রাসাদ, মন্দির আর্কিটেকচারের খুবই ভক্ত আমি। মন্দিরটি এভাবে ই নির্মিত সাথে এখন আধুনিকতার ছোঁয়া আরো বেশি ভালো লাগে।




সন্ধ্যায় মন্দিরে প্রবেশ করায় ওয়ার্ম লাইট আর আলোকসজ্জা এতো সুন্দর একটা পরিবেশ আর স্বর্গীয় একটা অনুভুতি দিচ্ছিল।‌ এর আগে ও প্রথম রাঙামাটি বৌদ্ধবিহার এক বিকালে ছিলাম। সেটি ও অসাধারণ অভিজ্ঞতা। বৌদ্ধ ধর্ম ও মনে হয় একদা শান্তির ধর্ম‌ ছিল, বুদ্ধ বলতেন "সকল জীবে দয়া করো"


অন্যান্য সব বৌদ্ধ মন্দিরের মতো সেখানে ও মানুষ মোমবাতি জ্বালায়, আগরবাতি ধরায়। আগরবাতি জিনিসখান মনে হয় সকল ধর্মের মানুষের কাছে প্রিয় ও আধ্যাত্মিক কোন বস্তু। যে কোন ধর্ম সত্যি হলেই আগরবাতি অবশ্যই পরকালে বেহেশতে, স্বর্গ বা হেভেনে যাবে; তার কোন চিন্তা নাই।



গাছের নিচে আলোকসজ্জা সাথে মন্দির ঘন্টা এবং প্রাচীন কোরিয়ার বিশ্বাস দৈত্য-দানবের ছবি গুলো বেশ সুন্দর। শীতের প্রকোপ বেশি‌ থাকায় একটু পড় গিয়ে ঢুকলাম মন্দিরের। পাশাপাশি গোল্ডেন‌ কালারের বিশাল তিনটা বুদ্ধের মূর্তি‌ প্রথম ছবি। কিছু কোরিয়ান সাদা মৌজা পড়া বসে বসে কিছু একটা পড়ছে। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ মনে হয় ত্রিপিটক যা পালি ভাষায় লিখা। বৌদ্ধ ভিক্ষুদের জীবন আচার খুবই সুন্দর। জীবনের মোহ-মায়া ত্যাগ করে তারা মাথা ন্যাড়া করে, অহংকার যাতে না আসে সেজন্য ভিক্ষাবৃত্তি করে খায়। ভিক্ষুদের সাথে যেয়ে কিছুদিন থাকার থাকার ইচ্ছে আছে দুনিয়ায় মোহ-মায়া ত্যাগ করে। যাক মন্দিরের ভিতরটা উষ্ণ আর আরামদায়ক সিট থাকায় আমি ছিলাম আরো কিছুক্ষণ।

ঈশ্বর দর্শনের সময়কাল ২০১৬।
ছবি: আইফোন ৬ তাই ফোকাস, ব্রাইটনেস কিছুটা এলোমেলো।
প্রথমটি বাদে সবগুলোই নিজের তোলা।

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৫৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Rest in peace Kaarina Kaisar

লিখেছেন রিয়াজ হান্নান, ১৬ ই মে, ২০২৬ ভোর ৫:১৫


34th July, 2024.
Dhaka, Bangladesh ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

আব্বাসীয় কুরাইশ এবং তাদের হানাফী অনুসারী আল্লাহর সবচেয়ে বেশী প্রিয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:১৭



সূরাঃ ১০৬ কুরায়শ, ১ নং ও ৩ নং আয়াতের অনুবাদ-
১। যেহেতু কুরায়শের আসক্তি আছে
২। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের
৩। কাজেই তারা ইবাদত করুক এ ঘরের... ...বাকিটুকু পড়ুন

শোকের দিনে উল্লাস: শুরু হলো কখন থেকে?? বাংলাদেশের রাজনীতির নৈতিক পতনের এক কালো অধ্যায়

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৩






বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যেগুলো শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল জাতির নৈতিক বোধের ওপর নির্মম আঘাত। একজন জাতীয় নেতার শাহাদাত বার্ষিকীর দিনে একটি দলের নেত্রীর তথাকথিত... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

×